হোম
জনদুর্ভোগ

সরকারি সড়ক অবরোধ করে ভবন নির্মাণের অভিযোগ

ইব্রাহিম আলম সবুজ || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাটে সরকারি সড়ক চিরতরে অবরোধ করে বিকল্প সড়ক ছারাই স্কুল কাম ফ্লাড সেড বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এলাকাজুড়ে। দ্বিতীয় তল ভবন থাকা সত্ত্বেও শিক্ষার্থী সংকট বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার ছাড়াই পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করে খেলার মাঠ নষ্ট করার প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।

অপরদিকে চলাচলের জন্য সরকারি সড়ক উদ্ধার ও মেরামত চেয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানিয়েছেন পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এক ছাত্র। সেই আবেদনের প্রেক্ষিতে প্রায় তিন মাস পড়ে সড়ক উদ্ধারের জন্য তদন্ত করেন ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোছা: শামীমা খাতুন।

জানাগেছে, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খালিশা নাখেন্দা গ্রামে অবস্থিত পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯১৪ সনে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১০৩শতক জমির উপরে পাঠদান কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ১৯৯৬ সালে তৈরি ভবনে শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম চলছে। সম্প্রতি বিদ্যালয়ে স্কুল কাম ফ্লাড সেড বহুতল ভবন নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সেই নতুন ভবন নির্মাণের স্থান চল্লিশ,বাষট্টি,নব্বইয়ের গ্রেজেটভুক্ত সড়কের উপরে নির্ধারণ করে। বিদ্যালয় সুত্রে জানা গেছে, ১৯১৪ সালে ১০৩ শতকের উপরে বিদ্যালয়টি পাঠদান কার্যক্রম শুরু করে।

পাঠদান শুরু থেকে ১৯৪০,১৯৬২ সনে ১০৩ শতক জমি রেকর্ডভুক্ত হলেও নব্বইয়ে মাত্র ৫৩ শতাংশ জমি রেকর্ড হয়েছে পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে। নব্বইয়ের রেকর্ড গ্রেজেট প্রকাশ হওয়ার আগেই হয়েছে ক্রয় বিক্রয়। ক্রয়-বিক্রয়ে বিদ্যালয়ের জমির পরিমাণ কমে আসায় সড়ক অবরোধ করে ভবন নির্মাণের সুযোগ নেয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিবাস চন্দ্র।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ও সভাপতি নিবাস চন্দ্রের যোগসাজশে সড়কের জায়গা করানো হয়েছে সয়েল টেস্ট। অথচ সরকারি সড়কটি সভাপতি নিবাস চন্দ্রের পরিবারের দখলেই রয়েছে। সড়কটি বেদখল করায় ব্যক্তিমালিকানা বিকল্প সংকোচিত পথে চলাফেরা করছে স্কুল ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীরা। সেই সড়কটিকে দেখানো হয়েছে বিদ্যালয়টির সংযোগ সড়ক হিসেবে স্কুল কাম ফ্লাড সেড জরিপে,বাদ দেয়া হয়েছে নিজের দখল করা সরকারি সড়কটি।

ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শামীমা খাতুন বলেন, আমি তদন্ত করেছি,দ্রুত তদন্ত প্রতিবেদন জমা করব।রাজারহাট উপজেলা এলজিইডি ভারপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রশীদ মন্ডল বলেন, সরকারি সড়কের জায়গায় অবরোধ করে ভবন নির্মাণে আমরা একমত নই।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ আহম্মেদ বলেন, ভবন বিহীন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলায় নেই,মনি ডাকুয়ায় ভবন ছিলোনা সেখানেও ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন সড়কের জায়গা নির্মাণের পায়তারা প্রসঙ্গে তিনি বলেন, সরকারি সড়কের জায়গা অবরোধ করে ভবন নির্মাণ করার এখতিয়ার নেই। বিদ্যালয়ের জমি ক্রয় বিক্রয় সম্পর্কে জানতে চাইলে তিনি আরো বলেন, সরকারি বিদ্যালয়ের জমি কিভাবে ক্রয় বিক্রয় হবে,এছাড়া ক্রয় বিক্রয় বিষয়টি আমি অবগত নই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 4 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 4 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 6 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 6 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »