হোম
জনদুর্ভোগ

ওএমএস বিক্রি বন্ধ,কর্তৃপক্ষের গাফিলতিতে অসহায় মানুষের দীর্ঘশ্বাস

পুলক আলী || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রাজশাহী: কর্তৃপক্ষের অবহেলায় টানা ১৪ দিন বন্ধ থাকার পর অবশেষে রাজশাহী মহানগরীর ৭নং ওয়ার্ডে সরকারের খোলাবাজার বিক্রয় (ওএমএস) কার্যক্রম পুনরায় চালু হয়েছে। এই দীর্ঘ সময় ধরে চাল ও আটা বিক্রি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন ওই এলাকার নিম্ন আয়ের মানুষ।

জানা যায়, রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে ৩০ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন প্রায় ১.৫ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন আটা সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হয়। কিন্তু ৭নং ওয়ার্ডে ডিলার সাময়িকভাবে বরখাস্ত থাকায় গত ১৪ দিন ধরে এই কার্যক্রম বন্ধ ছিল, যা ওএমএস নীতিমালা-২০২৪ এর পরিপন্থী। নীতিমালা অনুযায়ী, কোনো ডিলারের কার্যক্রম স্থগিত হলে পার্শ্ববর্তী ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি সচল রাখার নির্দেশনা রয়েছে।

ভুক্তভোগীরা জানান, চাল ও আটার দাম যখন আকাশছোঁয়া, তখন সরকারের এই সহায়তা বন্ধ থাকায় তাদের কষ্টের সীমা ছিল না। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, ১৪ দিন ধরে সরকারি চাল-আটা না পেয়ে আমাদের অনেক কষ্টে দিন পার করতে হয়েছে। বাজারে সবকিছুর যে দাম, তাতে আমাদের মতো গরিব মানুষের পক্ষে টিকে থাকা কঠিন।
জানতে চাইলে ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ জানান, ৭নং ওয়ার্ডের ডিলার সাময়িকভাবে বরখাস্ত থাকার কারণে বিক্রয় কার্যক্রম বন্ধ ছিল। তিনি বলেন, আমি ১৩ অক্টোবর থেকে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে আছি।

২৫ অক্টোবর আমাদের একটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সেই দায়িত্ব পালনে অগ্রাধিকার দিতে গিয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আসেনি। পরে নীতিমালা অনুযায়ী ২৭ অক্টোবর থেকে পার্শ্ববর্তী ডিলারের মাধ্যমে ৭নং ওয়ার্ডের বিক্রয় কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। তবে, তার এই বক্তব্যে গাফিলতির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়েও নিয়োগ পরীক্ষার অজুহাতে ১৪ দিন ধরে একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম বন্ধ রাখা তার দায়িত্বহীনতার পরিচয় দেয়।

এদিকে, মোহন আহমেদের নিজ জেলায় অতিরিক্ত দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন উঠেছে। খাদ্য অধিদপ্তরের বদলি নীতিমালা অনুযায়ী, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা সমমানের কোনো পদে থাকা কর্মকর্তা নিজ জেলায় দায়িত্ব পালন করতে পারেন না। মোহন আহমেদ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত থাকলেও তার স্থায়ী ঠিকানা রাজশাহীর বাগমারা উপজেলায়। এই নিয়মবহির্ভ‚ত পদায়নের বিষয়ে তিনি বলেন, অতিরিক্ত দায়িত্ব প্রদানের পদ্ধতি ও শর্ত অনুযায়ী, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। স্থায়ীভাবে কাউকে পদায়ন করা হলে আমি এখান থেকে সরে যাবো।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী চার মাসের মধ্যে রাজশাহী জেলায় গুরুত্বপূর্ণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম (প্রোকিউরমেন্ট) সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অভিযোগ উঠেছে, এই সংগ্রহ প্রক্রিয়াকে প্রভাবিত করার লক্ষ্যেই মোহন আহমেদ তার বদলি ঠেকানোর জন্য উচ্চপর্যায়ে তদবির করছেন।

এই পরিস্থিতিতে, রাজশাহীর ৭নং ওয়ার্ডের সাধারণ মানুষ ওএমএস কার্যক্রমে দীঘসূত্রিতা, দায়িত্বহীনতা এবং নিয়ম বহির্ভত পদায়নের এই ঘটনার দ্রæত তদন্ত ও সমাধান দাবি করেছেন। তারা চান, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর তৈরি না হয় এবং অসহায় মানুষের জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলো যেন কোনো কর্মকর্তার অবহেলার কারণে বাধাগ্রস্ত না হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 11 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 12 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 16 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক