হোম
অর্থনীতি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সুপারির ভালো বাজার পাওয়ায় কৃষকের মুখে হাসি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সুপারির ভালো বাজার পাওয়ায় সুপারির বাগান মালিকরা খুব খুশি। প্রতিটি বাগান মালিক গত কয়েক বছরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ দামে সুপারি বিক্রি করে লাভবান হয়েছেন।

গাছ পাকা সুপারি বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি করেছেন বাগান মালিকরা। ফুলবাড়ীর বিভিন্ন বাজার ঘুরে পাইকার ও বাগান মালিক এর সাথে সাথে কথা বলে জানা গেছে ,ভাল মানের সুপারি ৮০০ থেকে ৯০০টাকা, মধ্যম  মানের সুপারি ৬০০ থেকে ৭০০টাকা,নিম্ন মানের সুপারি ৪০০ থেকে ৫০০টাকা।

যা গত কয়েক বছরের তুলনায় প্রায় দ্বিগুণ । সুপারির প্রতি দুর্বলতা উত্তর বঙ্গের মানুষের  আদিকাল থেকে। সুপারির বাগান ছাড়া কোন গৃহস্থ বাড়ি কল্পনা করা যায় না। সুপারির বাগানে খরচ কম ,লাভ বেশি এবং বছর শেষে মোটা অংকের টাকা হাতে আসায় সবাই সুপারির বাগানে আগ্রহী হয়ে উঠছে ।

এতদিন বাড়ীর পিছনে সুপারি বাগান করার রেওয়াজ ছিল, সারা বছরের চাহিদা মিটিয়ে বাকী সুপারি বিক্রি করতো , বর্তমানে সে রেওয়াজ ভেঙ্গে বাড়ী থেকে দুরে উঁচু ভিটি জমিতে সুপারির বানিজ্যিক বাগান করার হিড়িক পড়েছে ।

ভালো দামে সুপারি বিক্রি করে লাভবান হয়ে সুপারির বাগান লাগিয়ে অনেকেই ভাগ্য বদলের স্বপ্ন দেখেছেন। সুপারি গাছ বছরে একবার ফল দেয়। এক বিঘা জমিতে দের থেকে দুশো সুপারির চারা লাগানো যায়। চারা রোপণ সহ গাছে ফল ধরা পর্যন্ত ৮ থেকে ১০ বছর সময় লাগে। একটি গাছ ৩০ থেকে ৪০ বৎসর পর্যন্ত ফল দেয়। জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সুপারি পাড়া হয়। সুপারি বাগানে সাধারণত বছরে একবার ঝোপ -ঝাড় পরিস্কাকার করা হয়। বর্তমানে বানিজ্যিক বাগান বেশি সাফ- সুতরো রাখা হয়।

অনেকেই বাগানে রাসায়নিক সার প্রয়োগ করে ভাল ফলন পেয়েছেন। কাচা, পাকা, মজা ও শুকনা অবস্থায় সুপারি বাজার জাত করা হয়। বাগান লাগানো লাভজনক হওয়ায় বড় মাঝারি, ছোট সব কৃষকই  নেমেছেন বাগান করার কাজে।

বড়ভীটা গ্রামের নজির হোসেন বলেন,৪ সের জমিতে সুপারির বাগান করেছি, গাছ হতে নিজে সুপারি পেড়ে খুচরা দরে বিভিন্ন বাজারে বিক্রি করেছি। প্রতি বছরই সুপারি বিক্রি করে ভাল টাকা পাই তবে এবছর সুপারি বিক্রি করে প্রায় দ্বিগুণ টাকা পেয়েছি । একই গ্রামের এনামুল হক বলেন, তিনি বাড়ির পাশের জমিতে ১০০ সুপারির গাছ লাগিয়েছেন, প্রতিটি গাছ থেকে ১০০০টাকার উপরে সুপারি  বিক্রি করেছেন।

বড় বড় বাগান মালিকরা পাইকারদের কাছে গোটা বাগান বিক্রি করেছেন। এবার সকলেই উচ্চ মূল্যে সুপারি বিক্রি করে লাভবান হয়েছেন । ফুলবাড়ীতে উৎপাদিত সুপারি গুনে মানে ভাল হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে এর চাহিদা রয়েছে।

সুপারির ব্যাপারী হামিদুল ইসলাম বলেন,এবার সুপারির বাজার চড়া এবং শেষ সময়ে তা বেড়েই চলেছে। বিভিন্ন বাজারে সুপারি কিনে বস্তায় প্যাকিং করে, পিক আপ ভ্যান, ট্রাক,  যোগে সিলেট , রাজশাহী সহ বিভিন্ন স্হানের ব্যবসায়ীদের মোবাইল যোগাযোগর মাধ্যমে  সুপারি পাঠানো হয়।।

ফুলবাড়ী কৃষি অফিস সূত্রে জানা গেছে, ফুলবাড়ীতে প্রায় ১১০ হেক্টর জমিতে সুপারির বাগান রয়েছে , সুপারি বাগান মালিকদের রোগ বালাই এর জন্য প্রয়োজনিয় পরামর্শ দেয়া হয়। এখানকার সুপারির মান ভাল হওয়ায় দেশের বিভিন্ন স্থানে চাহিদা দিনে দিনে বাড়ছে । সুপারির বাগান লাভজনক হওয়ায় প্রতি বছর ফুলবাড়ীতে তা বেড়েই চলেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 8 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 17 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 17 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 22 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক