admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
তফিজ উদ্দিন আহমেদ,খানসামা প্রতিনিধিঃ দিনাজপুর জেলা খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার চারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস এর বর্ণাঢ্য র্যালি শেষে ২৩ জুন উপজেলা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকারের সভাপতিতে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দিনাজপুর খামারবাড়ি অতিরিক্ত পরিচালক, আবু জাফর সাদেক,উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনাজপুর জেলা বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী,উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শরিফ উদ্দিন এবং সাংবাদিক সিকান্দার আলী প্রমুখ।