হোম
অর্থনীতি

দিনাজপুরের দক্ষিণ পূর্ব অঞ্চলে সবজি চাষে বিপ্লব ঘটেছে কৃষি পণ্য প্রক্রিয়াকরণ প্রয়োজন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ মে, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

ডাঃ নুরল হক,বিরামপুর প্রতিনিধি: দিনাজপুরের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপজেলাগুলোতে সবজি চাষে বিপ্লব ঘটেছে। জেলার প্রধান চাষাবাদ ধান কিন্তু পূর্বাঞ্চলীয় উপজেলা বিরামপুর, ফুলবাড়ির, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট উপজেলার প্রধান চাষাবাদ আমন ধান। দ্বিতীয় ইরি- বোরো, তৃতীয় স্থানে রয়েছে শাক- সবজির চাষ।

আলু, পিঁয়াজ, রসুন, মরিচ, পটল, বেগুন , ঝিঙ্গা, টমেটো, সিম,ঢ়েড়স কপি সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষে লাভজনক হওয়ায় চাষীরা ঝুঁকে পড়েছে শাক সবজির চাষে। এ অঞ্চলে সারা বছর শাক সবজি চাষ হলেও শীতকালে শাকসবজি চাষ হয় বেশি। বাজারে পাওয়া যায় আলু সহ বিভিন্ন ধরনের শাকসবজি। উৎপাদিত টাটকা শাকসবজি স্থানীয় চাহিদা মিটিয়ে পাইকাড়েরা কিনে নিয়ে যায় জেলা শহরে। এ বছর আলু, বেগুন, পটল, বাঁধাকপি ,ফুলকপি, মরিচ, পিঁয়াজ, ঢ়েড়স লতি কচু চাষীদের অধিক লাভ দেখিয়েছে। ফলে দিন দিন চাষীদের শাক সবজি চাষে আগ্রহী করে তুলেছে।

পলি জমিতে শাকসবজির চাষ বেশি হলেও বিভিন্ন প্রকারের জমিতে ব্যাপক পরিচর্যার মাধ্যমে শাকসবজি চাষ করেছেন চাষিরা। উপজেলার বহু কৃষক সবজি চাষ করে এখন স্বাবলম্বী হয়েছেন। শাক সবজি চাষে বিরামপুর উপজেলায় অনেক চাষী সফলতা সাক্ষ্য রেখেছেন।

চলতি মৌসুমে চন্ডিপুর গ্রামের আব্দুল মজিদ বারি- ১ জাতের লতি কচু চাষ করেছেন । তিনি ২০ শতক জমিতে দেড় লাখ টাকার কচুর লতি বিক্রি করেছেন । চক বসন্তপুর গ্রামের কৃষক মুস্তাক আহমেদ ৮ শতক জমিতে মোট ১০ হাজার টাকা খরচ করে ১ লাখ ২০ হাজার টাকার ঢেঁড়স বিক্রি করে ভাগ্যের পরিবর্তন করেছেন। পস্তমপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম ১৬ শতক জমিতে ৩ হাজার টাকা খরচ করে ৪০ হাজার টাকা ঢেঁড়স বিক্রি করেছেন। তারা জানান ঢেঁড়স চাষে খরচ, কম লাভ বেশি। ঝিঙ্গা ১০ শতক জমিতে ৪০ হাজার টাকা খরচ করে প্রায় ১ লাখ টাকা বিক্রি করেন চক বসন্ত গ্রামের মোস্তাক। ১২ শতক জমিতে বেগুন চাষে ২০ হাজার টাকা খরচ করে ৬০ হাজার টাকা বিক্রি করেন হাবিবপুর গ্রামের মনির হোসেন। কৃষকেরা জানান অন্যান্য ফসলের চেয়ে সবজি চাষে অনেক লাভ। উপজেলার মাহমুদপুর ,ভেড়ার পাড়, পলি প্রয়াগপুর, হরে কৃষ্ঠপুর, জোতজয়রামপুর, চখ বসন্তপুর, হাবিবপুর এলাকায় প্রচুর শীতকালীন ও গ্রীষ্মকালীন শাকসবজির চাষ করে অনেক চাষী তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। চক বসন্তপুর গ্রামের মোস্তাক জানান তিনি বিভিন্ন মৌসুমে বিভিন্ন শাকসবজি চাষ করে সংসারের সাফল্য অর্জন করেছেন তার সংসারে স্ত্রী এবং দুই সন্তান রয়েছে তারা ইস্কুলে এবং কলেজে লেখাপড়া করছে। কৃষকেরা

এ অঞ্চলের উৎপাদিত শাকসবজি স্থানিয় চাহিদা মিটানোর পাশাপাশি পাইকাড়েরা খরিদ করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় । চাষীদের উৎপাদিত পণ্য একই বাজারে হাত বদল হয়ে পাইকারদের হাতে পড়ে। উৎপাদনের ভরা মৌসুমে শাকসবজি সংরক্ষণ করতে না পারায় একই হাতে বাজারে আমদানি বেড়ে যায়। ফলে এসব পণ্যের মূল্যও পড়ে যায় । এ অঞ্চলের কাঁচা শাকসবজি সংরক্ষণের হিমাগার স্থাপন করা হলে পণ্যের ন্যায্য মূল্য চাষীরা পাবেন। এতে আর্থিকভাবে লাভ হবে বেশি। এ অঞ্চলে হিমাগার স্থাপন সহ কৃষি পণ্য প্রক্রিয়াকরণ এবং কৃষি পন্যের নির্ভর কল কারখানা স্থাপন করা হলে উৎপাদিত শাকসবজির দেশের অর্থনৈতিক উন্নয়নের অবদান রাখবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 8 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 17 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 17 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 22 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক