admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মে, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পেশাদার তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তবে জানাযায়,পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান এলাকায় ইয়াবা সম্রাট’নামে পরিচিত শাহজাহান।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামে অভিযান চালায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারহাল গ্রামের ফারুক মিয়া (৩৬),শিমুলতলা গ্রামের মো. রানা(২১) ও কামড়াবন্দ গ্রামের সারোয়ার মিয়া(১৯)।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম বলেন,তাদের বিরুদ্ধে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার অভিযোগ অনেক দিন ধরে রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শাহজাহানের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা গেলেও শাহজাহান কৌশলে পালিয়ে যায়। তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক শাহজাহানকে আসামি করে তাহিরপুর থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||