হোম
অপরাধ

সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদের ছত্রছায়ায় পার্বতীপুর ভূমি অফিসে ঘুষ বানিজ্যে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ মে, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরের ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার আলমগীর হোসেনের অবৈধ দৌরাত্না ঘুষ বানিজ্য এবং একক আধিপাত্য বিস্তারের জিম্মি ও অতিষ্ট হয়ে পড়ে সেবা গৃহিতা সাধারন মানুষ। জানা গেছে, ৬ ই জানু/২০ইং তারিখে পার্বতীপুর ভূমি অফিসে যোগদান করেন সাবেক মন্রী আবুল হাসান মাহমুদের আস্থাভাজন পার্বতীপুর ভূমি অফিসের আলমগীর হোসেন। সেই সুবাদে কোন কিছুর তোয়াক্কা না করেই ভূমি অফিসটিকে যেন ঘুষ বানিজ্যের আখড়ায় পরিনত করেছে । ৫ই আগষ্ট বিগত ফ্যাসিস্ট সরকারের শোচনীয় লজ্জা জনক পতন হলেও থেমে নেই আওয়ামী লীগ সরকারের দোসর আলমগীর হোসেনদের স্বেচ্ছাচারিতা।

তার দ্বারাই প্রতারিত আফতাব উদ্দিনের ছেলে আনিসুল হক জানান, আলমগীর হোসেন দম্ভোক্তি করে বলে পত্রিকায় আমার বিরুদ্ধে রিপোর্ট ছাপিয়ে কোন লাভ হবে না। আমি যেভাবে এসিল্যান্ড স্যার কে বুঝাবো সেভাবেই কাজ হবে । উল্লেখ্য উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া মৌজার তিন একর ১৯ শতাংশ জমি অবৈধ দখলদারের দখলে থাকায় চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত লিজধারীগন। আইনানুগ প্রতিকার চেয়ে বিভাগীয় কমিশনার রংপুর, মাননীয় জেলা প্রশাসক (রাজস্ব) দিনাজপুর, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ডসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

এরই প্রেক্ষিতে পূর্বের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন অভিযোগকারী কে সাক্ষাৎতের জন্য ডেকে রহস্য জনক ভাবে সাক্ষাৎ না করে ফিরিয়ে দিয়েছেন এবং দুই দিন পরে জনতার আন্দোলনে বদলী হতে বাধ্য হয় । বর্তমান সাদ্দাম হোসেন ইউএনও মহোদয় এর সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বিষয় টি সম্পর্কে অবগত আছি দ্রুত তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে। অভিযোগ উঠেছে জানুয়ারি মাসে অবসর নেওয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনিসুর রহমান এবং এসিল্যান্ডের অফিস সহকারী আলমগীর হোসেনের প্রত্যক্ষ যোগসাজশে নবাবগন্জ উপজেলার গিলাঝুকি আদিবাসী গ্রামের মৃত্যু মাতলা সরেন এর ছেলে কালিদাস সরেন কয়েক বছর থেকে মধ্যপাড়ার আফতাব উদ্দিনগং এর বৈধ লিজের ৩ একর ১৯ শতাংশ জমি জবর দখল করে আছে। ক্ষমতা চ্যুত সাবেক এমপি শিবলী সাদিক এর অবৈধ ক্ষমতার দাপট অপব্যবহার ও প্রশাসনকে ম্যানেজ করে বৈধ লিজ ধারীদের নানা ভাবে হয়রানি সহ প্রতারিত করা হয়েছে । আওয়ামিলীগ দলীয় দাপটের কারণে বৈধ লিজ নিয়েও অসহায়ত্ব অবস্থায় দিনাতিপাত করতে বাধ্য হয়েছেন ভুক্তভোগী আফতাব উদ্দিন ও তার সহযোগীরা ।

এদিকে লিজ মানি পরিশোধের জন্য ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়া তহশিলদার আনিছুর রহমান অবসরে গেলেও ঘুষের টাকা ফিরিয়ে দেননি।উপজেলার মধ্যপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে মোঃ আফতাব উদ্দিনগং ০৫/০১/১৯৭৬ইং সালে একই মৌজার জেএল নং-১৫৩ খতিয়ান নং ৫৬৬.১৭২ ও ৫৬৫ দাগ নং সমুহ যথাক্রমে ৪৪৩.৪৫০৮. ৪৪১৬. ৪৪২৬. ৪৫০৪.৪৪৬১.৪৪৬৩.৪৫৭২ মোট তিন একর উনিশ শতাংশ ৯৯ বছর মেয়াদী ইজারাকৃত অর্পিত সম্পত্তি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে দিনাজপুর জেলা ডেপুটি কাউন্সিলর রেভিনিউ ভিজটেট প্রোপারেটি শাখা থেকে লিজ / ইজারা গ্রহন করেন।

পরবর্তী সময়ে আফতাব উদ্দিন গং এর ছেলে মোঃ আনিসুল হক মোঃ আজমল হক ও জোনাব আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান সহকারী কমিশনার (ভূমি) পার্বতীপুর বরাবর নাম পরিবর্তনের মাধ্যমে ইজারা নবায়নের জন্য আবেদন করেন। প্রেক্ষিতে বিগত ২৫/০৪/২৩ই তারিখ প্রসেস নং ১১৩৬ অর্পিতপ নথি নং X111/৪৫১(এল)৭৫-৭৬ উপজেলা ভূমি অফিস হতে লীজমানি পরিশোধের নোটিশে ১। মোঃ আফতাব উদ্দিন গং ২। কালিদাস সরেন ৩। আনিসুল হক এর নামে ছত্রিশ হাজার ছয় শত পচাশি টাকা পরিশোধের তাগিদ পত্র প্রদান করা হয়। হঠাৎ করে অলৌকিক ভাবে কালিদাস সরেন এর নাম অন্তর্ভুক্ত হওয়ায় আনিছুল হক গং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন মোটা অংকের টাকার বিনিময়ে আদিবাসী জনগোষ্ঠীর কালিদাস সরেন কে অবৈধ সুবিধা দিয়ে তালিকায় নাম সম্পৃক্ত করা হয়েছে। ১০নং হরিরামপুর ইউনিয়ন সাবেক তহশীল দার আনিসুর রহমান লিজ মানি পরিশোধের জন্য আফতাব উদ্দিন এর ছেলে আনিসুল হক এর নিকট থেকে ৩৬ হাজার ৬শত ৮৫ টাকা এবং আনুষাঙ্গিক খরচ সহ মোট ৪০ হাজার টাকা তাঁর নিকট জমা দেওয়ার কথা বলে হাতিয়ে নেন। টাকা জমা দেওয়ার পর রশিদ ( ডিসিআর) প্রাপ্তীর জন্য কয়েক সপ্তাহ পেরিয়ে মাস অতিবাহিত করে ও ভূমি তহশিলদার বিভিন্ন ভাবে সময় ক্ষেপণ করেন।

লীজ প্রাপ্ত সম্পত্তি হস্তান্তর বিক্রয় এবং সাবলীজ দেয়া যাবে না মর্মে সরকারি নির্দেশনা থাকা সত্বেও কালিদাস সরেন অবৈধভাবে আকন্দ পাড়ার মৃত্যু ময়েজউদ্দিনের ছেলে ভোলা মিয়া মনজুল হক ও সামসুল হক কে ৭৩ শতাংশ জমি কয়েক বছর থেকে লিজ দিয়েছে সেই সঙ্গে পাশ্ববর্তী নিন্দালুর ছেলে নিখিল চন্দ্র রায় এর নিকট ১৮ শতাংশ জমি বন্দ্ধক রেখেছে। ১৯৭৬ সালে আফতাব উদ্দিন গং এর নামে ৩১৯ শতাংশ জমি লিজ হওয়ার পর ২০২৩ সালে কালিদাস সরেন কিভাবে তালিকা ভুক্ত হয়। এ বিষয়ে কালিদাস সরেন জানান আমি ব্রেন স্টক করেছি তাই সব কিছু পরিস্কার মনে করতে পারি না তহশিলদার আনিসুর রহমান আলমীর হোসেন জহুরুল হক সব কিছু ঠিক ঠাক করে দিয়েছেন। প্রত্যারনার শিকার লীজধারি আনিসুল হক বলেন তহশিলদার আনিসুর রহমান আমাদের সঙ্গে প্রত্যারনা করে লিজ মানি পরিশোধের জন্য চল্লিশ হাজার টাকা নিয়ে কালিদাস সরেন কে ডিসিআর দিয়েছে।

ইউনিয়ন ভূমি অফিস সহকারী জহুরুল হক এবং তহশিলদার আনিসুর রহমান, এসিল্যান্ড অফিসের আলমগীর হোসেন যৌথ ভাবে কালিদাস সরেনের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে তাকে অবৈধ ভাবে তালিকা ভুক্ত করে লিজ মানি পরিশোধের রশিদ দিয়েছেন। অনুসন্ধানে জানা গেছে মাহমুদুল হাসান সহকারী (ভূমি) কমিশনার পার্বতীপুর থাকাকালীন দূর্নীতির আখড়া গড়ে তুলেছিলেন এবং তার লাগামহীন স্বেচ্ছাচারিতা ও দূর্নীতে অতিষ্ঠ হয়ে সচেতন ভুক্ত ভোগী লোক জন তার বিরুদ্ধে সাংবাদিক সন্মেলন মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন।

সেই সুযোগ কে কাজে লাগিয়ে সুচতুর সুযোগ সন্ধানী ঘুষখোর ফ্যাসিস্ট সরকারের সুবিধা ভোগী এসিল্যান্ড অফিস সহকারী আলমগীর হোসেন ও ১০ নং হরিরামপুর ইউনিয়ন তহশিলদার আনিসুর রহমান কালিদাস সরেন এর নিকট থেকে মোটা অংকের টাকার বিনিময়ে তার নাম লিজ তালিকা ভুক্ত করেছে। শুধু তাই নয় দীর্ঘদিন যাবৎ একই অফিসে এরা চাকুরী করার সুবাদে অফিস সহকারী জহুরুল হক এবং তহশিলদার আনিছুর রহমান ও আলমগীর হোসেন ভূমি অফিস টি কে দূর্নীতির আখড়ায় পরিনত করেছিলেন।

খাগড়াবন্দ মৌলভীর ডাঙ্গা মহল্যার বাসিন্দা খন্দকার হাবিবুর রহমান নামক একজন প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন খারিজ করার জন্য আবেদন করেছিলাম প্রয়োজনীয় কাগজ পত্র যথাযথ থাকা সত্বেও অফিস সহকারী আলমগীর হোসেনের কাংখিত চাহিদা পুরন করতে না পারায় ২/৩ বার আমার খারিজ আবেদন টি বাতিল করেছে। স্বৈরশাসক হাছিনা সরকারের আমলের দোসর তহশিলদার আনিসুর রহমান অফিস সহকারী আলমগীর হোসেন এবং জহুরুল হক দের সকল অপকর্ম তদন্ত করে আইনানুগ বিভাগীয় ব্যবস্হা গ্রহন করা এখন সময়ের দাবি।

বিগত আওয়ামী লীগ দলীয় সরকারের দাপটে প্রশাসনের একটা অংশ নিয়মনীতির তোয়াক্কা না করে টাকার বিনিময়ে যা ইচ্ছে তা করবার মানসিকতায় বৈধ লিজ ধারীকে প্রত্যারিত করে শুধু জমির ডিসিআর বঞ্চিত করেনি হাতিয়ে নিয়েছেন কৃষকের কষ্ঠান্জিত চল্লিশ হাজার টাকা। সচেতন মহলের অভিমত যেহেতু কৃষকের চল্লিশ হাজার টাকা হাতিয়ে নিয়ে অবসরে গেছেন ভূমি সহকারী কর্মকর্তা আনিছুর রহমান তাই তার পেনশনের সুবিধা ভোগ স্থগিত করা হোক সেই সঙ্গে এসিল্যান্ড অফিস সহকারী আলমগীর হোসেন কে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 11 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 18 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 18 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক