admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৪১ অপরাহ্ণ
বহুল আলোচিত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে এ জামিন শুনানি শুরু হয়। এর আগে আদালতে খালেদার মেডিকেল প্রতিবেদন জমা দেয় রাষ্ট্রপক্ষ।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন,ব্যারিষ্টার মওদুদ আহমেদ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান।