হোম
অপরাধ

জামালপুরের মেলান্দহে মেলা শুরুর আগেই প্রকাশ্যে চলছে মাদকসেবন ও বিক্রি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

হানিফু আলী,স্টাফ রিপোর্টারঃ জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠে হযরত শাহ কামালের মাজারকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও শুরু হওয়ার অপেক্ষায় বৈশাখী মেলা ও বার্ষিক ওরস। মেলা শুরু হওয়ায় অপেক্ষায় থাকলেও ইতিমধ্যেই মেলা এলাকায় শুরু হয়েছে প্রকাশ্যে মাদকসেবন ও বিক্রি।

প্রশাসন এসব মাদক সেবন ও বেচাকেনা‌র বিষয় জেনেও নিরব রয়েছেন বলে অভিযোগ করেছেন সচেতন নাগরিকেরা। মেলাকে ঘিরে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত, দর্শনার্থী ও ব্যবসায়ীরা এসে জড়ো হচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেলা শুরুর আগেই মাজার এলাকার আশপাশে পাগলের বেশে অবস্থান নিয়েছে একদল মাদকসেবী ও ব্যবসায়ী। ইতোমধ্যে তারা প্রকাশ্যে গাঁজা সেবন ও বিক্রি শুরু করেছে। রাতে মেলার মাঠে গাঁজার আসরে জড়ো হচ্ছে বিভিন্ন বয়সী লোকজন। উপস্থিত ছিল শিক্ষার্থীরাও।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে সাংবাদিকরা সরেজমিনে গেলে একাধিক যুবককে গাঁজা সেবন করতে দেখা যায়। এসময় গাঁজা কিনতে দরদামও করতে দেখা যায় তাদের। কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গাঁজা কিনতে এসে দৌড়ে পালিয়ে যায় । এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বরকত আলি বলেন, দুরমুঠ মাজার কেন্দ্রিক মেলা আগে ছিল আধ্যাত্মিক ও ধর্মীয় পরিবেশে। কিন্তু এখন সেটা পরিণত হয়েছে মাদকের আসরে। গাঁজার গন্ধে পথ চলা দায়। আমরা মেলাকে চাই, কিন্তু এই অশ্লীলতা ও মাদকদ্রব্যের ব্যবহার কোনোভাবেই কাম্য নয়।

অপর বাসিন্দা আব্দুল বারিক জানান, “এ মেলায় শুধু গাঁজা নয়, জুয়া ও অশ্লীল নাচ-গানও চলত রাতে। এতে আমাদের ছেলে-মেয়েরা নষ্ট হওয়ার পথে ছিল। এবার মেলা শুরুর আগেই গাজার ব্যবসা শুরু হয়ছে। প্রশাসন কঠোর না হলে এই মেলাকে কেন্দ্র করে সামাজিক অবক্ষয় আরও বাড়বে।” স্থানীয় শিক্ষার্থী আবু সাইদ বলেন, “আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি। মেলাকে ঘিরে ইতিমধ্যেই লোকদের আনাগোনা শুরু হয়েছে।

আমরা প্রশাসনকে বলবো এবার মেলার নামে যেনো এসব অপসংস্কৃতি করে আমাদের পড়ানোশার ক্ষতি না করা হয়। অনেকেই অভিযোগ করেন, পূর্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছত্রছায়ায় এই মাদক ব্যবসা ও অনিয়ম চলত। দুরমুঠ ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরীর নাম উল্লেখ করে এলাকাবাসী জানান, তার প্রভাব থাকায় কেউ এসবের বিরুদ্ধে মুখ খুলতে সাহস করত না। তবে সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর সাধারণ মানুষ প্রতিবাদী হতে শুরু করেছে। নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রনেতা বলেন,এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে মেলা শুরু হবে। মেলা শুরুর আগেই বেশধারী পাগলরা এসে জড়ো হতে শুরু করেছে । আস্তানায় প্রকাশ্যে মাদকসেবন ও বিক্রি হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেনা।

এই ইউনিয়নের দায়িত্বরত বিট পুলিশের কর্মকর্তা যিনি রয়েছেন তিনি দায় এড়াতে পারেনা। তার বিট এলাকায় মাদক বিক্রি ও সেবন চললেও তিনি কোন খোঁজ রাখেননি। এ বিষয়ে দুরমুট ইউনিয়ন বিট পুলিশের কর্মকর্তা ও মেলান্দহ থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম হিমনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি। তবে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাদক সেবন ও বিক্রির কোনো সুযোগ নেই। আমরা মেলার সার্বিক পরিস্থিতির উপর কঠোর নজর রাখছি।

আগামী ১৩ এপ্রিল মেলা মাঠসংলগ্ন স্থানে সর্বস্তরের সুধীজনদের নিয়ে উন্মুক্ত আলোচনা হবে, সেখানে পুলিশ সুপার মহোদয় উপস্থিত থাকবেন। মেলা কমিটি যদি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে না পারে, তবে মেলার অনুমতি দেওয়া হবে না। প্রশাসনের অবস্থান খুবই স্পষ্ট—অসামাজিক কার্যকলাপ ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, ঐতিহ্যবাহী এই মেলাকে ধর্মীয় ও সামাজিক পরিবেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অন্যথায় এই মেলা ভবিষ্যতে সামাজিক ব্যাধির উৎসস্থলে পরিণত হবে বলে আশঙ্কা তাদের।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 8 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 11 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 13 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 18 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক