admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা: আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চলমান দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আশুলিয়ার ছাত্র-জনতা।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এসময় উপস্থিত ছাত্র-জনতা অভিযোগ করে বলেন, আশুলিয়ার সাব-রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়া তার অফিসের কর্মকর্তা ও দালালদের মাধ্যমে ভূমি রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের নানাভাবে হয়রানির মাধ্যমে ঘুষ গ্রহন করে আসছিলেন। এই ঘুষ দূর্নীতির বিরুদ্ধে স্থানীয় ছাত্র-জনতা একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন।
ঘটনায় স্থানীয় ছাত্র-জনতা একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করে এবং তারা বলেন, “এ ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে এবং প্রতিটি গ্রাহককে সঠিকভাবে সেবা প্রদান করতে হবে।” তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান।অন্যথায় দূর্নীতিবাজ সাব-রেজিস্ট্রারকে আশুলিয়ায় কোন কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা উত্তরের প্রতিনিধি মোঃ তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিটি ইউনিভার্সিটির আহবায়ক সৈয়দ ইমন ও সদস্য সচিব মোঃ শান্তসহ স্থানীয় ছাত্র-জনতা।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||