হোম
ধর্ম ও ইসলাম

ফিতরা কী? ইসলাম ধর্মে এর হিসাব কীভাবে করা হয়?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম ইসলামীক ডেক্সঃ মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ‘সদকাতুল ফিতর’, যার অর্থ হচ্ছে ঈদ-উল-ফিতরের সদকা’। বাংলাদেশে এটি ‘ফিতরা’ হিসেব অধিক পরিচিত। ইসলাম ধর্মে এটি ‘যাকাত-আল-ফিতর’ হিসেবেও পরিচিত। ইসলাম ধর্মের নবী এই ‘ফিতরা’ নারী-পুরুষ এবং ছোট-বড় সবার জন্য নির্বিশেষে বাধ্যতামূলক করেছেন। ইসলামি চিন্তাবিদরা বলছেন, রোজা পালনের সময় কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকলে তা সংশোধন এবং সমাজের দরিদ্র মানুষ যাতে ভালোভাবে উৎসবে অংশ নিতে পারে সেজন্য এই ‘ফিতরার’ বিধান রাখা হয়েছে।

ফিতরা প্রদান করতে হয় ঈদ-উল-ফিতর নামাজের আগে। ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটি ‘সদকা’ হিসেবে বিবেচনা করা হয় ইসলামে। সেক্ষেত্রে সওয়াব কম পাওয়া যায় বলে ইসলামের বিধান রয়েছে। আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য ফিতরার বাধ্যবাধকতা রাখা হয়েছে ইসলাম ধর্মে। এই ফিতরার পরিমাণ কত হবে সেটি নির্ধারণ করে প্রতিটি দেশ। পাঁচটি পণ্যের বাজার দরের ওপর ভিত্তি করে প্রতিবছর ফিতরার অঙ্ক নির্ধারণ করা হয়।

ফিতরার পরিমাণ কত হবে এবং সেটি কীভাবে নির্ধারিত হবে তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশের ওপর। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-শেখ বলেছেন, যাকাত-আল-ফিতর খাদ্য হিসেবে দেয়া উচিত। এটি অর্থ আকারে না দেয়ার আহবান জানিয়েছেন গ্র্যান্ড মুফতি। গ্র্যান্ড মুফতিকে উদ্ধৃত করে সৌদি গেজেট পত্রিকায় লেখা হয়েছে, ‘যাকাত-আল-ফিতর’ খাদ্য হিসেবে দেয়া ইসলামের নবীর সুন্নত। তবে সৌদি আরবে ‘যাকাত-আল-ফিতর’ নির্ধারণ করা হয়েছে ২৫ সৌদি রিয়েল বা প্রায় সাত মার্কিন ডলার।

তবে বিভিন্ন ইসলামি চিন্তাবিদরা বলছেন, ইসলামে যে পাঁচটি খাদ্য-পণ্যের কথা হয়েছে সেগুলোর বাজার মূল্যের ওপর ভিত্তি করে সমপরিমাণ অর্থ দিলেও চলবে। যুক্তরাষ্ট্রে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ১২ ডলার। অন্যদিকে, ব্রিটেনে সেটি নির্ধারণ করা হয়েছে ছয় পাউন্ড।

বাংলাদেশে ফিতরা বাংলাদেশে চলতি বছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা। এই ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ফিতরা নির্ধারণের ক্ষেত্রে পাঁচটি খাদ্য-পণ্য বিবেচনায় নেয়া হয়েছে। এগুলো হচ্ছে আটা, যব, কিসমিস, খেজুর ও পনির। এসব পণ্যের যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যাবে। বাংলাদেশের প্রতিটি বিভাগ থেকে এই পাঁচটি পণ্যের বাজারমূল্য সংগ্রহ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এরপর এসব মূল্যের ওপর ভিত্তি করে ফিতরা নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বলছে, মুসলমানগণ নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা ফিতরা দিতে পারবেন।

বাংলাদেশে এবার ফিতরার হার নিম্নরূপ:

গম বা আটা দ্বারা ফিতরা দিলে ১ কেজি ৬শ ৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১৫ টাকা দিতে হবে

যব দ্বারা আদায় করলে ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ৩৯৬ টাকা

কিসমিস দ্বারা আদায় করলে ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ১৬৫০ টাকা

খেজুর দ্বারা আদায় করলে ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ১৯৮০ টাকা

পনির দ্বারা আদায় করলে ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২৬৪০ টাকা।

ফিতরা কীভাবে পরিমাপ করা হয়?
ইসলাম বিষয়ক লেখক এবং গবেষক শরীফ মুহাম্মদ বলছেন, যে পাঁচটি পণ্যের ওপর ভিত্তি করে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয় সেগুলো কথা ইসলামের নবী হাদিসে উল্লেখ করেছেন। বাংলাদেশে একটা সময় ছিল যখন ফিতরা নির্ধারণ হতো পণ্যের সর্বনিম্ন মূল্যের ভিত্তিতে। কিন্তু ১৫ বছর যাবত বাংলাদেশে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ফিতরার বিষয়টি নির্ধারণ করা হচ্ছে।
সর্বনিম্ন মূল্য ধরে ফিতরা দিলেও সেটা আদায় হয়ে যাবে। কিন্তু প্রতিটি ব্যক্তির উচিত হবে তার জন্য মানানসই এবং যৌক্তিক ফিতরা আদায় করা,” বলেন শরীফ মুহাম্মদ।

‘যাকাত-আল-ফিতর’ হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে খাদ্য দান করা হয়। এটি দান করতে হয় ঈদ-উল-ফিতর নামাজের আগে। ইসলামের বিধান মতে, প্রতিটি সচ্ছল মুসলিম ব্যক্তি, যার প্রয়োজনের অতিরিক্ত খাদ্য আছে সেটির উপর ভিত্তি করে ফিতরা প্রদান বাধ্যতামূলক। এটি নিজের জন্য দেবার পাশাপাশি তার ওপর কেউ যদি নির্ভরশীল থাকে তাদের জন্যও দিতে হবে। যেমন – মা, বাবা, স্ত্রী, সন্তান। একটি পরিবারের কর্তা বা অভিভাবক তাদের নিজের জন্য এবং তার ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের জন্য ফিতরা দেবেন। এটি ইসলামে বিধান। আবু দাউদ-এর সংকলিত হাদিস গ্রন্থ সুন্নাহ ইবনে মাজাহ্ – তে বলা হয়েছে, আল্লাহর বার্তাবাহক (ইসলামের নবী মুহাম্মদ) বলেছেন, জাকাত আল ফিতর রোজাদার ব্যক্তিকে যে কোনো ধরনের অশালীন কাজ থেকে বিরত রাখতে সাহায্য করে এবং তাকে বিশুদ্ধ করে তোলে।”

ফিতরা নির্ণয়ের কিছু নিয়ম নির্ধারিত আছে ইসলাম ধর্মে। একজন ব্যক্তি তার দুই হাতের তালু একত্রিত করে ধরার পর সেখানে যে পরিমাণ খাদ্য রাখা যাবে সেটি ফিতরা হিসেবে দিতে হবে। এই পরিমাণকে আর্থিক মূল্যে নির্ণয় বা পরিমাপ করা যাবে।
পরিমাপ করার জন্য ‘অর্ধ সা’ এবং ‘এক সা’ মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। একমাত্র গম ও চালের ক্ষেত্রে ‘অর্ধ সা’ এবং বাকি চারটি পণ্যের ক্ষেত্রে ‘এক সা’ নির্ধারণ করা হয়েছে। এগুলো ছিল প্রাচীন আরব পরিমাপের একক। পরবর্তীতে এটিকে কেজি ও গ্রামে রূপান্তর করা হয়েছে। ‘অর্ধ সা’ বলতে ১ কেজি ৬শ ৫০ গ্রাম এবং ‘এক সা’ বলতে ৩ কেজি ৩শ’ গ্রাম বোঝানো হয়।

যাকাত ও ফিতরার পার্থক্যঃ যাকাত ও ফিতরার মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। যাকাতের বিধানের সাথে রমজান বা ঈদের বিশেষ কোনো সম্পর্ক নেই। কিন্তু ফিতরার সাথে রমজান ও ঈদের বিশেষ সম্পর্ক আছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায়, বছরের অন্য সময়ের তুলনায় মুসলিমরা রমজান মাসে বেশি যাকাত দেন। সম্পদের পরিমাণ যত বেশি থাকে যাকাতের পরিমাণও তত বেশি হয়। কিন্তু ফিতরার ক্ষেত্রে বিষয়টি সে রকম নয়। ফিতরা নির্ধারিত একটি অঙ্ক। সঞ্চিত অর্থ কিংবা সম্পদের ওপর ফিতরার পরিমাণ নির্ভর করে না। সম্পদের পরিমাণ হ্রাস-বৃদ্ধির সাথে ফিতরার পরিমাণ ওঠা-নামা করে না।
এক কোটি টাকার যিনি মালিক তার সদকাতুল ফিতরা যতটুকু, দুই লাখ টাকার যিনি মালিক তিনিও একই পরিমাণ অর্থ ফিতরা দেবেন,” বলছিলেন শরীফ মুহাম্মদ।

ফিতরা দেয়া কাদের ওপর প্রযোজ্য?

শরীফ মুহাম্মদ বলছেন, যাদের যাকাত দেবার সামর্থ্য আছে তাদের জন্য ফিতরা দেয়া প্রযোজ্য। অন্যদিকে কারা ফিতরা পাবেন? ইসলামের দৃষ্টিতে যিনি যাকাত পাবার উপযুক্ত তিনি ফিতরা পাবার ক্ষেত্রেও উপযুক্ত হবেন। রোজা পালন করার সময় মানুষ এমন কিছু ছোটখাটো ত্রুটিবিচ্যুতি করতে পারে যার জন্য তার রোজাকে মাখরুহ করে ফেলে, যেমন কোনো অশ্লীল কথা বলে ফেলেছে। ফিতরার মাধ্যমে রোজা পরিশুদ্ধ হয়,” বলেন শরীফ মুহাম্মদ। ফিতরার আরেকটি উদ্দেশ্য হচ্ছে ঈদের আগে দরিদ্র মানুষের জন্য আহারের ব্যবস্থা করা বা তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা। যাতে তারা এই অর্থ দ্বারা ঈদের দিন উদযাপন করতে পারে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 4 seconds আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 8 minutes আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 21 hours আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 1 day আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক