admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মার্চ, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।এ উপলক্ষে বোরবার (২মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিস এর উদ্যোগে উপজেলা চত্ত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামাত ইসলামের আমীর মাওলানা মো আব্দুল হাকিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস অফিসার মাহাবুবুর আলম, উপজেলা সমাজ সেবা অফিসার শাহ আল আমিন, উপজেলা আই সিটি কর্মকর্তা নবীরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য অফিসার মিঠুন,সিনিয়র সাংবাদিক জাবেদুল রহমান জাবেদ তেঁতুলিয়া সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
র্যালি ও আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন পেশাজীবি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রী বৃন্দ অংশ নেন।