হোম
অপরাধ

সান্তাহার পৌর শহরের পানি নিষ্কাশনের দুইটি কালভার্টের মুখ বন্ধ করে দিলেন প্রভাবশালীরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের পানি নিষ্কাশনের দুইটি গুরুত্বপূর্ণ কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে পানি নিষ্কাশন বন্ধ করে দিয়েছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। বিষয়টি নিরসন চেয়ে গত চার দিন আগে সান্তাহার পৌর প্রশাসক বরাবর স্থানীয় সচেতন মহলের গণস্বাক্ষরিক একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর পাইপাস তিনমাথা মোড়ে হা-মীম পেট্রোল পাম্প ঘেষে এবং উপর পোঁওতা প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্ব পাশে পানি নিষ্কাশনের দুইটি কালভার্ট রয়েছে। বহু দিন ধরে এসব কালভার্টের ড্রেন দিয়ে পৌর এলাকার হাউজিং কলোনী ও পাশর্বর্তী ইকড়কুড়ি, ধামকুড়ি, বশিপুর এবং অপরটি দিয়ে উপর পোঁওতা ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামের পানি নিস্কাশন হয়ে আসছিল।

গত কয়েকদিন ধরে রাতের আধাঁরে এস্ককাভেটর মেশিন দিয়ে হা-মীম পেট্রোল পাম্পের সত্বাধীকারি ইস্তিয়াক আহম্মেদ এবং উপর পৌঁওতার রায়হান ও সুমন নামের প্রভাবশালী ব্যক্তিরা মাটি ভরাট করে কালভার্টের মুখ বন্ধের প্রতিযোগিতায় নেমেছেন। ইতিমধ্যে ভরাট কাজ ৮০ ভাগ সম্পূর্ণ হয়েছে। পুরোটা হলে এলাকাবাসী জলাবদ্ধতার শীকার হবে। ডুবে যাবে ফসলী মাঠ ও বসত বাড়ি। স্থানিয় বাসিন্দা বেলাল হোসেন, মামুনুর রশিদ, এমদাদুল, নিজামুল আমিন বৃত্তি, খোকন জানান, কালভার্টের জায়গা দখলে নিতে রাতের আধাঁরে ইচ্ছে মতো ভরাট করে পুরো মুখ বন্ধ করে দিয়েছে। তারা পানি নিষ্কাসনের কোনো পথই রাখেনি। তারা প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।

সান্তাহার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে এলাকাবাসী পৌর প্রশাসকের কাছে আবেদন জমা দিয়েছেন। তারা কোনো ব্যবস্থা নেয়নি। হা-মীম পেট্রোল পাম্পের সত্বাধীকারি ইস্তিয়াক আহম্মেদ বলেন, এই কালভার্ট দিয়ে বেশ কয়েক বছর ধরে পানি আসে না। তাছাড়া এ বছর কালভার্টটি বন্ধ করা হয়নি। আমার জায়গার বাহিরে কারো জায়গা দখল করিনি।

একই অবস্থা পৌর শহরের উপর পোঁওতা প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্ব পাশের কালভার্টটিরও । ওই গ্রামের আশপাশের প্রায় ১০টি গ্রামের ফসলী মাঠের পানি নিষ্কাশন হয় এই কালভার্ট দিয়ে। গত কয়েকদিন ধরে গুরুত্বপূর্ণ এই কালভার্টটির মুখের দুইপাশে মাটি ভরাট করে পুরো মুখ বন্ধ করে দিয়েছে ওই গ্রামের বাসিন্দা রায়হান ও সুমন নামের দুই প্রভাবশালী ব্যক্তি।
এ বিষয়ে সান্তাহার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, অভিযোগ পাওয়ার পর কালভার্টের মুখ থেকে মাটি সরিয়ে ফেলার জন্য পৌরসভার সহকারি প্রকৌশলীকে একটি নোটিশ করতে বলা হয়েছে। ভরাটকারিরা কথা না শুনলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 11 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 14 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 15 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 21 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক