হোম
অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে প্রথমবার নিরাপদ গোস্ত প্রক্রিয়াজাতকরণ প্লান্ট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

এস এম বেলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় প্রথমবারের মতো একটি আধুনিক গোস্ত প্রক্রিয়াজাতকরণ প্লান্ট স্থাপন করা হয়েছে, যা দেশীয় উৎপাদনের সঙ্গে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এনে দিয়েছে। বিজ্ঞানসম্মত উপায়ে গরু জবাই ও গোস্ত প্রক্রিয়াজাত করণের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে নিরাপদ গরুর গোস্ত।এই উদ্যোগ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

সদর উপজেলার জগন্নাথপুরে স্থাপিত এই প্লান্টে স্থানীয় প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু সংগ্রহ করা হয়, যা স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমার্ক দূতাবাস (ড্যানিডা) এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর আওতায় এই প্লান্টটি স্থাপিত হয়েছে।

উদ্যোক্তা মাসুম বিল্লাহর নেতৃত্বে এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। গোস্ত প্রক্রিয়াজাতকরণের পর এটি প্রতি কেজি ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে। উদ্যোক্তা মাসুম বিল্লাহ বলেন, আমাদের ভিলেজ মিট এর লক্ষ্য হলো গ্রাহকদের কাছে নিরাপদ গোস্ত পৌঁছে দেওয়া। আমরা শতভাগ স্বাস্থ্যসম্মত পরিবেশে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোস্ত প্রক্রিয়াজাত করছি এবং অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই বিক্রি করছি। এই উদ্যোগে ইএসডিও ও পিকেএসএফ-এর সহযোগিতা অত্যন্ত
প্রশংসনীয়।

আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. বাবুল চন্দ্র বলেন, এখানে কনট্রাক্ট খামারিদের মাধ্যমে স্বাস্থ্যকর উপায়ে গরু মোটাতাজাকরণ করা হয়। গরুগুলো পর্যবেক্ষণের পর শতভাগ স্বাস্থ্যসম্মত পরিবেশে হালাল উপায়ে জবাই করা হয় এবং প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করা হয়। এই গোস্ত প্রক্রিয়াজাতকরণ প্লান্ট ঠাকুরগাঁও জেলায় খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি স্বাস্থ্যসচেতন ভোক্তাদের জন্য নিরাপদ ও পুষ্টিকর গোস্ত সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গ্রাহকের সন্তুষ্টি গোস্ত প্রক্রিয়াজাতকরণ প্লান্ট থেকে গোস্ত কিনে সন্তুষ্ট গ্রাহকরা। ঠাকুরগাঁওয়ের এক বাসিন্দা, রেজাউল করিম বলেন, আমরা আগে বাজারের গোস্ত নিয়ে সবসময় শঙ্কিত থাকতাম। কিন্তু এখানে থেকে গোস্ত কিনে আমরা নিশ্চিত হতে পারি যে এটি নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত। আরেক গ্রাহক, গৃহিণী নাহিদা সুলতানা জানান,  এই প্লান্ট থেকে গোস্ত
কেনার পর রান্না করতে সুবিধা হয়। কারণ এটি পরিষ্কার এবং তাজা।

অনলাইনে অর্ডার দেওয়ার পর সময় মতো বাসায় ডেলিভারিও পেয়ে যাচ্ছি। স্থানীয় রেস্তোরাঁ ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন,  আমাদের রেস্তোরাঁর জন্য আমরা এখান থেকে নিয়মিত গোস্ত কিনি। এর মান খুব ভালো এবং আমাদের গ্রাহকরাও সন্তুষ্ট। এই প্লান্ট আমাদের ব্যবসার জন্য বড় সুবিধা দিয়েছে। গ্রাহকদের এমন ইতিবাচক প্রতিক্রিয়া এই উদ্যোগকে আরও সফল করতে অনুপ্রেরণা দিচ্ছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গোস্ত সরবরাহ নিশ্চিত করতে এই প্লান্টের অবদান প্রশংসনীয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 24 minutes আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 16 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 18 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 21 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক