হোম
অপরাধ

পঞ্চগড়ের তেঁতুলিয়া অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশি আটক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

জেলা প্রতিনিধি পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। বিকেল ৩টার দিকে উপজেলার শুকানী বিওপি এলাকার ৭৪০/৩-এস এর কাছ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। তারা হলেন—মনিরাম বর্মন (৪৫), হিরা রানী বর্মন (২৫), রিপন বর্মন (২১), পাপরী রানী বর্মন (১৩) ও নিমাই চন্দ্র বর্মন (২১)। এদের মধ্যে একই পরিবারের চারজন।

তারা হলেন—মনিরাম বর্মন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ধোন্দুগাঁও গ্রামের শ্রী বনোমালী বর্মনের ছেলে, তার স্ত্রী শ্রীমতি হিরা রানী বর্মন, ছেলে রিপন বর্মন ও মেয়ে পাপরী রানী বর্মন। অপরজন এবং নিমাই চন্দ্র বর্মন একই জেলার ধোন্দুগাঁও গ্রামের শ্রী বীরেন্দ্র নাথ বর্মনের ছেলে। বিজিবি জানায়, পঞ্চগড়ের তেঁতুলিয়ার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৭৪০/৩-এসের ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের মদনবাড়ী ক্যাম্পের টহল দল তাদের দেখতে পেয়ে বাধা দেয়। পরে তারা বিষয়টি শুকানী বিওপিকে জানায়। বিএসএফের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পাঁচ বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা ভারতে অনুপ্রবেশের উদ্দেশে ঠাকুরগাঁওয়ের দালাল চক্রকে নগদ ১ লাখ টাকা দিয়ে তারা সীমান্তবর্তী এলাকায় এসেছেন। আটকের সময় তাদের কাছ থেকে পাওয়া ব্যক্তিগত ৪টি মোবাইল ফোন, ২টি হাত ঘড়ি, ভারতীয় রুপি ৪০৫, বাংলাদেশি নগদ ১৪ হাজার ৭০৭ টাকা, স্বর্ণালংকার ১ ভরি এবং রুপার অলংকার ৭ ভরিসহ চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় সোপর্দ করা হয়। এদের মধ্যে মনিরাম বর্মনের মেয়ে পাপরী রানী বর্মন প্রাপ্ত বয়স্ক না হওয়ায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে চারজন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ১ লাখ টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা। আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে। এ ঘটনায় তেতুঁলিয়া থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সর্বদা প্রস্তুত। আর বিজিবিকর্তৃক দালাল চক্রকে আটকের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 6 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 6 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক