admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” ও “নারী- কন্যার সুরক্ষা করি,সহিংসতামুক্ত বিশ^ গড়ি”প্রতিপাদ্যে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত হয়। সোমবার (৯ ডিসেম্বর)সকালে উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন,দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ উদ্যোগে উপজেলা চত্তর বর্ণাঢ্য র্যালী বের হয়ে মানববন্ধন করা হয়।শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন.উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহবুবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস কর্মকর্তা মাহাবুবুর আলম, সভাপতি বাবু হিরা কান্ত রায়,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রবিন্দ্রনাথ বম্মণ, অনুরাংশু সেন স্বপন,তেঁতুলিয়া কাজী শাহা. বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রেন্সিপাল এমদাদুল হক,কাজী শাহা.বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক ওমর ফারুক,উপজেলা মহিলা বিষয়কের প্রশিক্ষক শাহাজাহান আলী, উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি তাজুল ইসলাম তাজতেতুলিয়া বৈষম্য আন্দোলনের সমন্নয়ক হযরত আলী,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
আলোচনা সভায় সারাদেশে ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম বিষয়গুলো তুলে ধরে দুর্নীতি মুক্ত দেশ গড়তে আগামী প্রজন্মের তরুণদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।এছারাও উপস্থিত ছিলেন,দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ,উপজেলা সকল কর্মকতা কর্মচারীগণ সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ স্কুল ও মহিলা বিষয়কের প্রশিক্ষনার্তী উপস্থিত ছিলেন।
এ সময় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ ৫ জন নারীকে জয়িতার সম্মাননা প্রদান করা হয়।তারা হলেন, সদর ইউনিয়নের কলোনিপাড়া গ্রামের সাগরিকা বেগম,বুড়াবুড়ি কাজিপাড়া গ্রামের মেহেরুন নেহার, সদর ইউনিয়নের সিদ্দিক নগড় গ্রামের কমিজান নেছা,শালবাহান মাঝিপাড়া মারজিনা খাতুন,তেঁতুলিয়া মাথাফাটা গ্রামের সখিনা বেগম।তারা অর্থনৈতিক, শিক্ষা, নির্যাতন, রত্মগর্ভা ও সমাজ উন্নয়নের সাফল্যের জন্যই এ সম্মাননায় ভূষিত হন।