admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ণ
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে পাশ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক দ্বিপঙ্কর রায় মিঠু ১০০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল একটি ব্যাটারী চালিত অটোবাইকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।বুধবার ৪ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা এলাকার সাবেক হুইপ মরহুম আব্দুর রউফ সাহেবের বাড়ির পাশের পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন পাশ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ড সাহাপাড়া গ্রামের শ্রী মন্মথ নাথ রায়ের পুত্র এবং দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দ্বিপঙ্কর রায় মিঠু (৩৫) এবং অপরজন ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানের পুত্র মনছুর আলী (৪০)।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্গীয় ফোর্সসহ সাবেক হুইপ মরহুম আব্দুর রউফ সাহেবের বাড়ির পাশের রাস্তায় ১০০ বোতল ফেনসিডিল একটি ব্যাটারী চালিত অটোবাইকসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।