হোম
অপরাধ

পঞ্চগড়ে ৮১ হাজার কেজি চাল আত্মসাতের অভিযোগ দেবীগঞ্জের এমু চেয়ারম্যানের বিরুদ্ধে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আশরাফুল আলম এমুর বিরুদ্ধে গরীব দুস্থদের ভিডব্লিউবির ৮১ হাজার কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

গত বছরের জানুয়ারি মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত প্রায় ১৫০ জন কার্ডধারীর বিপরীতে ৮১ হাজার কেজি চাল আত্মসাত করেছেন। ভুক্তভোগীরা এই ১৮ মাসে এক ছটাক চালও পাননি। নামের তালিকা থাকা সত্ত্বেও অসহায় মানুষগুলোর ভাগ্যে সেই চালের কোনো সংবাদও পৌঁছায়নি। চেয়ারম্যানের দূর্নীতির কর্মকাণ্ডে এলাকার মানুষ চরম ক্ষুব্ধ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন। জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম এমু পলাতক রয়েছেন। এরপর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান আব্দুল মজিদ। তিনি দায়িত্ব গ্রহণের পর সরকার থেকে বরাদ্দকৃত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসের ভিডব্লিউবির চাল বিতরণের সময় প্রায় তিনশ বস্তা চাল উদ্বৃত্ত দেখতে পান। পরে প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সহযোগিতায় অনলাইন থেকে কার্ডধারীদের তালিকা নিয়ে ডাকে আনে চাল বিতরন করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ভিডব্লিউবির চাল গরিব দুস্থদের মাঝে প্রতি কার্ডধারীকে মাসে ৩০ কেজি দেওয়া হয়।দেবীগঞ্জ সদর ইউনিয়নে ৭শ ৩৮ জন কার্ডধারী রয়েছে। খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে চেয়ারম্যান পরিষদ থেকে চাল বিতরণ করবেন। সেখানে সঠিকভাবে বিতরণের জন্য ট্যাগ অফিসার হিসেবে দেওয়া হয়েছে, ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম রব্বানীকে।

মাসের পর মাস চেয়ারম্যান দূর্নীতি করে আসলেও তার কোন খবর রাখেননি কৃষি এই কর্মকর্তা। ২০২২ সালে ভিজিডি-ভিডব্লিউবির ২৫ মেট্রিকটন চাল এই চেয়ারম্যানের আত্মসাতের খবর প্রকাশিত হলেও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন।ভুক্তভোগী সরকার পাড়া এলাকার মোছা.আমেনা বেগমের স্বামী নুর আলম হক বলেন ,আমার নাম চালের তালিকায় ১৮ মাস ধরে আছে, অথচ আমি কিছুই জানি না।

কেউ এসে জানায়নি। সম্প্রতি আমাকে বলা হয় পরিষদে আমার চাল রয়েছে। পরে দুই বস্তা চাল পেয়েছি।ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, চেয়ারম্যান পলাতক থাকার আগে থেকেই এসব আত্মসাতের ঘটনা ঘটেছে। এর আগেও তিনি ভিজিডির চাল আত্মসাত করেছিলেন।

দেবীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, গত জুলাই ও আগস্ট মাসে চাল বিতরণের সময় এসব গরিব মানুষের নামে চাল তোলা হলেও ,তারা চাল নিতে ইউনিয়ন পরিষদে আসেননি। পরে আমরা তাদেরকে খুঁজে বের করে চাল দিয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে। ইতিমধ্যে প্রায় দেড়শ জন ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 9 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 9 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক