admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা বাতিল দাবিতে ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল পঞ্চগড়ের বিভিন্ন স্কুল/কলেজ এর বিভিন্ন শিক্ষার্থী!
কোটা বিরোধী আন্দোলনে পঞ্চগড় কারমাইকেল কলেজে সকাল ১১ টায় সংক্ষিপ্ত আলোচনা শেষে শহরের প্রধান প্রধান মোর পদ্ক্ষীন করে পথে নেমেছেন শিক্ষার্থীরা। এই দাবি নিয়ে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্ররা প্রতিনিধি বৈঠক করছেন। তাঁদের দাবি, কোটা বিরোধী ইস্যু নিয়ে সংসদে আইন পাশ করকে হবে।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার,চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার,কোটা না মেধা, মেধা মেধাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে, সাম্প্রতিক চীন সফর নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তারা দাবি করছেন মুক্তিযোদ্ধাদের নাতিরা কোটা সুবিধা পেতে পারবেন না। আমার প্রশ্ন হচ্ছে-তাহলে কী রাজাকারের নাতিপুতিরা চাকরির ক্ষেত্রে কোটা সুবিধা পাবে?
প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় পঞ্চগড় সহ দেশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আজ সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তুমি কে আমি কে? রাজাকার স্লোগান দিতে দেখা যায় কোটা আন্দোলনকারীদের।