হোম
অপরাধ

ফাঁসছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা সাদিক অ্যাগ্রোর ইমরানের সঙ্গে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্স: নিষিদ্ধ ব্রাহমা জাতের ১৫টি গরু জবাই করে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ন্যায্যমূল্যে মাংস বিক্রি করার কথা থাকলেও সেগুলোকে সাদিক অ্যাগ্রোতে জ্যান্ত ফিরিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডে জড়িত প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা এবং খামারটির মালিক ইমরান হোসেন ফেঁসে যাচ্ছেন। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক অভিযানে ওঠে এসেছে সাদিক অ্যাগ্রোর ব্রাহমা কুর্কীতি।

প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মো. মনিরুল ইসলাম আমাদের সময়কে বলেন, আমাদের দায়িত্ব ছিল গবাদিপশুগুলো সরবরাহ করা। এই গরুগুলো জবাই করার কথা ছিল, কিন্তু জবাই হয়নি। যার জিম্মায় ছিল (ইমরান হোসেন), তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করেননি।

গত রমজানে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক সিদ্ধান্তে একটি কমিটি কর্তৃক বাছাই করে বুকভ্যালু পদ্ধতিতে ১৫টি ব্রাহমা গরুসহ সরকারি খামারের ৪৪৮টি গবাদিপশু বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনকে জবাই করে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ৬০০ টাকা দরে মাংস বিক্রির শর্তে দেওয়া হয়েছিল। কিন্তু শর্ত অমান্য করে অন্য পশু জবাই করে ব্রাহমা গরুর মাংস বলে জানিয়ে দেন ইমরান হোসেন। বিষয়টি প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেখভাল করার কথা থাকলেও তারা দায়িত্ব অবহেলার করেন।

কোরবানির জন্য ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার কাণ্ডের পর সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে অবৈধভাবে জায়গা দখল করে খামার গড়ে তোলার অভিযোগ ওঠে। এরপর এ অবৈধ দখল উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এরই মধ্যে নিষিদ্ধ ব্রাহমা জাতের গরু এ খামারে লালনপালনের ঘটনা বেরিয়ে আসে। কোরবানির ঈদে এ জাতের তিনটি গরু আড়াই কোটি টাকায় বিক্রি হওয়ার খবরও প্রকাশিত হয়। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে ইমরান গরুগুলোকে ‘বংশ মর্যাদাপূর্ণ’ গরু বলে পরিচয় দেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে সরকার ব্রাহমা জাতের গরু বাংলাদেশে আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়। ২০১৩ সালে বিফ-ক্যাটল ডেভেলপমেন্ট প্রকল্প হাতে নেয় সরকার। এ প্রকল্পের গাইডলাইনে বলা হয়, কৃত্রিম প্রজনন কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হবে। ফলে এক্ষেত্রে বেসরকারি পর্যায়ে কার্যক্রম পরিচালনার আপাতত কোনো সুযোগ নেই।

দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য নির্ধারিত গাভী পালন এলাকায় মাংস বৃদ্ধির জন্য গাভী পালন থেকে বিরত থাকতে হবে। অধিদপ্তরের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন ছাড়া বিফ-ক্যাটল ডেভেলপমেন্টের অধীনে কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনা করা যাবে না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 24 minutes আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 16 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 18 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 21 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক