হোম
জাতীয়

পঞ্চগড়ে জামানত হারালেন ১২ প্রার্থী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ মে, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় বর্তমান উপজেলা পরিষদের ৬ চেয়ারম্যান প্রার্থী সহ ১২ জন প্রার্থী নির্বাচনে তাদের জামানত হারিয়েছেন।

এর মধ্যে বোদা উপজেলায় ৪ জন চেয়ারম্যান ও ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং দেবীগঞ্জ উপজেলায় ২ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারান। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনে প্রদত্ত মোট ভোটের ১৫ ভাগের একভাগ ভোট নির্বাচনে অংশ নেয়া প্রার্থীকে পেতে হবে তা না হলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বলে গণ্য হবে।

জেলার বোদা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রীর এপিএস রাশেদ প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দীন এবং রাজিব কুমার বকশী।

নিয়ম অনুযায়ী নির্বাচনের প্রদত্ত মোট ৯২ হাজার ৯৩০টি ভোটের মধ্যে ১৫ শতাংশ হারে এই ৪ জন চেয়ারম্যান প্রার্থীদের ১৩ হাজার ৯৩৯টি ভোট পেতে হতো। কিন্তু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রীর এপিএস রাশেদ প্রধান হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২৩৪টি ভোট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৪৬টি ভোট, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দীন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪০৪টি ভোট এবং রাজিব কুমার বকশী টেলিফোন প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯১৩টি ভোট। উপজেলাটি চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ পদে ৯২ হাজার ৯৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৯০ হাজার ৩০৪টি এবং বাতিলকৃত ভোট ২ হাজার ৬২৬টি ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৭ দশমিক ১৩।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তারা হলেন হেমন্ত কুমার সেন ও জীতেন্দ্রনাথ বর্মন। নিয়ম অনুযায়ী নির্বাচনের প্রদত্ত মোট ৯২ হাজার ৯৩০টি ভোটের মধ্যে ১৫ শতাংশ হারে এই ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ১৩ হাজার ৯৩৯ টি ভোট পেতে হতো। কিন্তু হেমন্ত কুমার সেন তালা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২৮৮ টি ভোট এবং  জীতেন্দ্রনাথ বর্মন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৫৮টি ভোট। উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ পদে ৯২ হাজার ৯৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৮৭ হাজার ৭১৪ টি এবং বাতিলকৃত ভোট ৫ হাজার ২১৬ টি ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৭ দশমিক ১৩।তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থীর মধ্যে কেউই জামানত হারান নি।

এছাড়া দেবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক চিশতির ছেলে ইঞ্জিনিয়ার মখদুম মাসুম মাশরাফি যুক্তি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু।

নিয়ম অনুযায়ী নির্বাচনের প্রদত্ত মোট ১ লাখ ১১ হাজার ৫৪৩টি ভোটের মধ্যে ১৫ শতাংশ হারে এই ২ জন চেয়ারম্যান প্রার্থীকে ১৬ হাজার ৭৩১ টি ভোট পেতে হতো। কিন্তু ইঞ্জিনিয়ার মখদুম মাসুম মাশরাফি যুক্তি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৩০ টি ভোট এবং  রাজু আহম্মেদ মিঠু ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ২৬ টি ভোট। উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ পদে ১ লাখ ১১ হাজার ৫৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৪৮৪ টি এবং বাতিলকৃত ভোট ৩ হাজার ৫৯ টি ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৬ দশমিক ০৬।

ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তারা হলেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও পামূলী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুর রহিম, সাবেক ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার ও নজরুল ইসলাম। নিয়ম অনুযায়ী নির্বাচনের প্রদত্ত মোট ১ লাখ ১০ হাজার ৯৩৪টি ভোটের মধ্যে ১৫ শতাংশ হারে এই ৩ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ১৬ হাজার ৬৪০ টি ভোট পেতে হতো। কিন্তু আব্দুর রহিম চশমা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৮২ টি ভোট, পরিমল দে সরকার টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৫৮ টি ভোট এবং নজরুল ইসলাম উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৪৬ টি ভোট । উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ পদে ১ লাখ ১০ হাজার ৯৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৭৭১ টি এবং বাতিলকৃত ভোট ৪ হাজার ১৬৩ টি ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৫ দশমিক ৭৫।

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে লুৎফুন নাহার জামানত হারিয়েছেন। নিয়ম অনুযায়ী নির্বাচনের প্রদত্ত মোট ১ লাখ ১০ হাজার ৯৪৫টি ভোটের মধ্যে ১৫ শতাংশ হারে এই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ১৬ হাজার ৬৪১ টি ভোট পেতে হতো। কিন্তু লুৎফুন নাহার ফুটবল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫৪৩ টি ভোট। উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ পদে ১ লাখ ১০ হাজার ৯৪৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৮৫৫ টি এবং বাতিলকৃত ভোট ৪ হাজার ৯০ টি ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৫ দশমিক ৭৫।

বোদা উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনের প্রদত্ত ভোটের ১৫ শতাংশ বা তার বেশি ভোট পেতে হবে একজন প্রার্থীকে। কেউ যদি এর কম পায় তাহলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। সে হিসেবে বোদা উপজেলায় ৪ জন চেয়ারম্যান ও দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 5 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »