হোম
আইন-বিচার

সংঘাত মুক্ত উপজেলা পরিষদ নির্বাচনের দাবিতে পিএফজির সংবাদ সম্মেলন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ মে, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ভোটারদের সংঘাত মুক্ত নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ বিশ্বম্ভরপুর পিএফজি।

শনিবার (১৮ মে) দুপুরে বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বরা হয়, মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রণীত আমাদের সংবিধানের ৭নং অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু জনগণ বা মালিকরা সরাসরি রাষ্ট্র, সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করে না। তারা রাষ্ট্রসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। আর এই জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিই হচ্ছে নির্বাচন।

এই পদ্ধতি বা বাছাই প্রক্রিয়া যদি সঠিক হয়, তবে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হন। আর বাছাই প্রক্রিয়া বা নির্বাচন যদি সঠিক না হয়, সে ক্ষেত্রে জনগণ তাদের প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করছে একথা বলার সুযোগ থাকে না। তাই, পরোক্ষভাবে হলেও রাষ্ট্রসহ এসকল প্রতিষ্ঠান পরিচালনায় মালিকদের ভূমিকা নিশ্চিত করণের ক্ষেত্রে সুষ্ঠু ও সংঘাতমুক্ত নির্বাচনের কোনো বিকল্প নেই।

তারা আরো বলেন, নাগরিকদের সক্রিয়তা এবং সুচিন্তিত সিদ্ধান্তের উপরই নির্ভর করে দেশের শান্তি-সম্প্রীতি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি। নাগরিকরা জেনে-শুনে-বুঝে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রতিনিধি নির্বাচিত করেই জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। কিন্তু নাগরিক হিসাবে যথেষ্ট সচেতন ও সক্রিয় না হওয়ায়, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে নব্বইয়ের দশকে দেশে গণতান্ত্রিক অভিযাত্রার যে শুভ সূচনা হয়েছিল, তা নির্বিগ্নে এগুতে পারেনি এবং বিকাশ লাভ করেনি।

একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের জন্য যাতনার বিষয় এই যে, অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের অর্ধশতাব্দী অতিবাহিত হলেও, আজও একটি অসাম্প্রদায়িক, সহিংসতামুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের পথচলার অবসান হয়নি। আজও অবসান হয়নি ক্ষুধা, দারিদ্র্য ও সাধারণ মানুষের বঞ্চনার। আর এই ক্ষুধা, দারিদ্র্য ও বঞ্চনার অবসান না হওয়ার অন্যতম কারণ দুর্নীতি ও দুর্বৃত্তায়ন; যা সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের উত্থানের ঝুঁকিতে ফেলে দিচ্ছে আমাদের।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহও দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বাইরে নয়। রাষ্ট্রীয় পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠা আজও যেমন আমাদের কাছে স্বপ্ন: তেমনি ক্ষমতা, দায়িত্ব ও সম্পদে সমৃদ্ধ। সুব্যবস্থাপনাধীন, দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দৃশ্যমানতাও আমাদের আকাঙ্ক্ষা। ঠিক এমনি একটি পরিস্থিতিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঘষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ভোটারদের সামনে তেমনি একটি সুযোগ সৃষ্টি করেছে। সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের মাধ্যমে নিজ উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে ভোটারা। দেশের মালিক হিসাবে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন প্রত্যেক নাগরিকের নৈতিক ও অত্যাবশ্যকীয় কর্তব্য। কিন্তু ভোটাররা যদি আসন্ন নির্বাচনে- অসৎ ও অযোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তার অপকর্মের জন্য তারাও অনেকাংশে দায়ী থাকবেন; টাকা-পয়সা বা অন্য কোন সুবিধার বিনিময়ে যদি দুর্নীতিগ্রস্থ প্রার্থীকে ভোট দেয়, তবে তা হবে নিজের বিবেক বিক্রির সামিল।

একজন সচেতন নাগরিক কখনই ভোট বিক্রি করেন না। বরং সুবিবেচনার সাথে ভোটাধিকার প্রয়োগ করেন এবং সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর সপক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন। আইনানুযায়ী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী ও তাঁর ওপর নির্ভরশীলদের আয়, সম্পদ, দায়-দেনা, ফৌজদারি মামলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান বাধ্যতামূলক হওয়ায়, আসন্ন নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী প্রার্থীগণ এ সকল তথ্য প্রদান করেছেন।

উপজেলাবাসীর প্রতি বিশ্বম্ভরপুর পিএফজির আহ্বান জানিয়ে তারা বলেন, দেশের মালিক হিসাবে সজাগ থাকুন, যাতে মিথ্যাচার বা সত্য গোপনের মাধ্যমে আপনার চোখে ধুলো দিয়ে কোনো অসৎ ও অযোগ্য ব্যক্তি নির্বাচিত হতে না পারেন।

নাগরিক হিসেবে আপনার সঠিক সিদ্ধান্ত ও সক্রিয় ভূমিকার মাধ্যমেই নির্বাচিত হতে পারেন সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী। তাই ভোটারদের প্রতি আহ্বান, নাগরিক দায়িত্ববোধ থেকে সুচিন্তিতভাবে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সুযোগ্য নেতৃত্বের হাতে আপনার উপজেলা পরিচালনার দায়িত্ব অর্পণ করুন।

এসময় উপস্থিত ছিলেন, সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ বিশ্বম্ভরপুর পিএফজির পিস এ্যাম্বাসেডর আওয়ামিলীগ প্রতিনিধি মহরম আলী, বিএনপি প্রতিনিধি ফুল মিয়া, জাতীয় পার্টি প্রতিনিধি শিব্বির আহম্মেদ,জেলা কোর্ডিনেটর আশিশ রহমান, উপজেলা পিএফজির কোর্ডিনেটর ফুলবাবু, হাঙ্গার প্রজেক্টের মোজাম্মেল হক, কুদরত পাশা,

বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন,সালেহ আহম্মেদ, চিত্তরঞ্জন দাশ,নুরুল ইসলাম, মিজানুল রহমান, সিলেট বিভাগীয় প্রেসক্লাব মো:শুকুর আলী প্রমুখ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 10 minutes আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 22 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 22 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক