হোম
অপরাধ

কিশোর গ্যাংয়ের মূল হোতা আজিজসহ র‍্যাবের হাতে ৪ জন গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মে, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো: বৃহস্পতিবার রাত্রি আনুমানিক ৯টার সময় রাজশাহী র‍্যাব-৫ এর একটি টিম মহানগরীর বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া(খুলিপাড়া) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অত্র এলাকার কিশোর গ্যাং হোতা মো: আজিজ ও আজিজ গ্যাংয়ের অন্যতম সদস্য মো: হিটলার, মো: রবিন, মো:সজিব ও মো: ইয়াছিন আলীকে গ্রেফতার করে। তবে আজিজ বাহিনীর অন্যান্য সদস্যরা কৌশলে পলায়নে সক্ষম হয় বলে জানা যায়।

বিশেষ সূত্রে জানা যায়, আসামী কিশোর গ্যাং হোতা আজিজ, মজিদ, রবিন, হিটলার, সজিব, ইয়াছীন, আক্কাস ওরফে আকাই, বাদল, সুইট সহ অজ্ঞাত নামা ১০/১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অত্র এলাকায় মো: আলতাবের ভাড়াবাড়িতে অনধিকার প্রবেশকরে তার ভাগ্নি জামাই ছোটন ও পরিবারের অন্যান্য লোকজনদের হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করা শুরু করে।

এই সময় মো: আলতাব নিরাপত্তা চেয়ে র‍্যাব-৫ রাজশাহীতে যোগাযোগ করলে কিছুক্ষণের মধ্যেই র‍্যাবের টহল দল ঘটনাস্থলে পৌছায়। পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং হোতা আজিজ সহ ৫জন কে গ্রেফতার করতে সক্ষম হয় । উল্লেখ্য যে, মহানগরীর খুলিপাড়া এলাকার আজিজ ও তার কিশোর গ্যাং অত্র এলাকায় রীতিমতো ত্রাস সৃষ্টি করে রেখেছে।

প্রায়ই আজিজ ও তার গ্যাং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় শো- ডাউন দেয়। বিগত কয়েকবছর থেকে এই গ্যাংয়ের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় নানান নাশকতার অভিযোগ উঠেছে। গতবছর ২২শে জুন আজিজ ও তার কিশোর গ্যাং অত্র এলাকার মো: মনা, মো: মুকুল কে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে দিবালোকে আঘাত করে।

একই দিনে আজিজ বাহিনী মো: আলতাবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক হাতের কব্জি বিচ্ছিন্ন করে বিচ্ছিন্ন কব্জি এলাকার একটি নার্সারিতে ফেলে রেখে যায়। পরবর্তীতে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আহত আলতাবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তার বিচ্ছিন্ন কব্জি জোড়া লাগানো সম্ভব হয়নি। ফলে বর্তমানে সে এখন পঙ্গু হয়ে জীবন যাপন করছে। আহত মনাও এখন পর্যন্ত স্বাভাবিক জীবন যাপনে ফিরতে পারেনি। উক্ত ঘটনায় বাদি হয়ে আলতাবের ছেলে মো: সাকিব বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেছিল।

মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলায় জামিনে মুক্ত হয়ে আসার পর আজিজ ও তার বাহিনী পূর্বের চেয়েও আরও ভয়াবহ রূপ ধারণ করেছে বলে জানা গেছে। তারা প্রায়ই মামলা প্রত্যাহার করার জন্য আলতাব ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে, প্রাণনাশের হুমকি দেয়, বাদির বাড়িতে গিয়ে গালিগালাজ ও ভাঙচুর করে। মো: আলতাব ও তার পরিবার বিভিন্ন অভিযোগে আজিজ বাহিনীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৫টি জিডি করে ও নিরাপত্তা চেয়ে

আরএমপি পুলিশ কমিশনার মহাদয় বরাবর ৩বার আবেদন করে। কিন্তু, অজানা রহস্যের কারণে আসামিদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। আজিজ বাহিনীর অস্ত্রের ঝলকানিতে অত্র এলাকা ভীতসন্ত্রস্ত হলেও তা পুলিশ প্রশাসনের কর্ণ অব্দি পৌছায়নি। আজিজ বাহিনীকে হাতেনাতে অস্ত্রসহ আটকের অনেক সুযোগ থাকলেও এই বাহিনীকে আটক করতে পারেনি আরএমপি পুলিশ বা ডিবি।

এই প্রথম র‍্যাব-৫ এর বিশেষ টিম এর কাছে কুখ্যাত এই গ্যাংয়ের নেতাসহ কয়েকজন গ্রেফতার হয়। উক্ত ঘটনায় ৩রা মে বোয়ালিয়া থানায় মো: আলতাব বাদি হয়ে আজিজ সহ তার গ্যাংয়ের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।

ভুক্তভোগী মো: আলতাব ও তার পরিবার আসামিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রশাসনের কাছে নিরাপত্তা চান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 5 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 15 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক