admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪ ১০:০৪ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩৮ জন দরিদ্র নারী শিক্ষার্থীকে লেডিস বাইসাইকেল ও ১৮ জন অসহায় নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল ২০২৪) বেলা ১২ টায় উপজেলা চত্ত¡রে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় নারী উন্নয়ন ফোরাম আদমদীঘি উপজেলার রাজস্ব তহবিল থেকে এ সহায়তা দেয়া হয়। নারী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে লেডিস বাইসাইকেল ও অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি সালমা বেগম চাঁপা, প্রকৌশলী রিপন কুমার সাহা, হিসাব রক্ষক নিমাই কর্মকার, কার্যসহকারী বিকাশ দেবনাথ প্রমূখ।