হোম
অর্থনীতি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিয়াজের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ

ফাইল ছবি

হানিফুর আলী,স্টাফ রিপোর্টার: গোমস্তাপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা। উপজেলার পতিত ও অনাবাদি জমিসহ অন্যান্য ফসলের জমিতে চাষ করা হয়েছে এই পেঁয়াজ। বেশ কিছু দিন থেকে পেঁয়াজ সংগ্রহের কাজ চলছে।

বাজারে বেশি দাম পাওয়ার বেশ খুশি কৃষক। পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে এই এলাকার কৃষকদের মধ্যে। প্রথমবারের মতো এবার কৃষকরা ভারতীয় রেড এন ৫৩ জাতীয় পেঁয়াজ প্রণোদনা সহায়তা হিসেবে চাষ করেছে। জমিতে বিঘা প্রতি ৮০ থেকে ১০০ মণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে বলে জানান। প্রথমবার এই চাষ করে সফলতা পেয়েছেন তাঁরা। এছাড়া পেঁয়াজের চাহিদা বেশি থাকায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের উৎসাহিত ও সহযোগীতা করে যাচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খরিপ মৌসুমে এ পেঁয়াজ চাষে সরকারি ভাবে প্রণোদনার পাশাপাশি আধুনিক চাষের প্রশিক্ষণ ও প্রদর্শনী এবং মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। এই উপজেলায় প্রথম,দ্বিতীয়,তৃতীয় পর্যায়ে কৃষক মধ্যে বিনামূল্যে প্রণোদনার এই পেঁয়াজের বীজ, উপকরণসহ ২৮০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছে। কৃষকরা কৃষি বিভাগের সহযোগিতায় পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হয়েছে। এখন পেঁয়াজ উঠানোর কার্যক্রম চলছে। অনেকে উঠানোর পর বিক্রি করে দিয়েছে। দাম বেশি পাওয়ায় অনেকটা খুশি তাঁরা। গোমস্তাপুর ইউনিয়নের

দোষিমনি কাঁঠাল গ্রামের কৃষক সোহান আলী বলেন, তিনি এক বিঘা জমিতে গ্রীষ্মকালীন এই পেঁয়াজ চাষ করেছেন। উপজেলা কৃষি বিভাগ প্রথমে প্রশিক্ষণ দিয়ে বীজ, সার ও চাষাবাদের বিভিন্ন উপকরণ দিয়েছিলেন। পরবর্তীতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা পেয়েছেন। তাঁর এই জমিতে ৭০ থেকে ৮০ মণ পেঁয়াজ উৎপাদন হবে বলে তিনি ধারণা করছেন। প্রথমবার, গ্রীষ্মকালীন এই পেঁয়াজ চাষ করতে এসে হতাশার মধ্যে ছিলেন তিনি। তবে ১৫ দিন পর পর ছত্রানাশক স্প্রে করতে হয়েছে। তবে তিনি নিরাশা হননি ভাল হয়েছে তাঁর পেঁয়াজের উৎপাদন। পরবর্তী সময়ে অতিরিক্ত জমিতে এই চাষ করবেন বলে তিনি জানান।

হোগলা গ্রামের আরেক কৃষক সাদিকুল ইসলাম বলেন, বছরে বিঘায় ১১ হাজার করে অন্যের জমি জমি বর্গা নিয়েছেন তিনি। এই জমি বেশিরভাগ সময় অনাবাদি ও পতিত হয়ে পড়ে থাকত। তিনি ওই জমি কৃষি বিভাগের সহযোগিতায় লালশাক, ঢেঁড়স, বেগুন, পেঁপে,চিচিঙ্গা, শশা করলা, পুঁইশাক, ডাটা শাক করেছেন। এছাড়া প্রণোদনার এই গ্রীষ্মকালীন এন ৫৩ জাতের পেঁয়াজ চাষ করেছেন। তিনি প্রথমে ধারণা করেছিলেন দেশি পেঁয়াজমত হবে কিনা! দ্বিধার মধ্যে ছিলেন। তবে কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় ভাল হয়েছে।

গোমস্তাপুর ব্লকের উপ কৃষি কর্মকর্তা হামিদুর রহমান বলেন, অনাবাদিত ও পতিত জমি পড়ে আছে,যারা পেঁয়াজ চাষে আগ্রহী ওইসব কৃষককে উৎসাহী করা হয়। তাঁদেরকে প্রথমে প্রশিক্ষন দেওয়া হয়। পরে বীজ, সার, দড়ি, পলিথিনসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। বীজ বপণের পর থেকে তাঁদেরকে সব ধরণের সহযোগিতা করে এসেছি। পেঁয়াজের ফলন ভাল হচ্ছে। কোন কোন জমিতে বিঘায় একশ মণের ওপরে উৎপাদন হচ্ছে বলে তিনি জানান।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, পেঁয়াজ সাধারণ ঠান্ডা মৌসুমে বেশি চাষাবাদ হয়ে থাকত। বর্তমানে গ্রীষ্মকালীন সময়ে এই ফসল চাষাবাদ হচ্ছে। অন্যান্য সবজি জাতীয় ফসলের ফাঁকে ফাঁকে এই ফসল চাষাবাদ করা হচ্ছে। এছাড়া পতিত ও অনাবাদি জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বীজসহ চাষবাদের জন্য বিভিন্ন ধরণের উপকরণ এবং ২ হাজার ৮০০ টাকা করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কৃষকরা নিজের চাহিদা মিটিয়ে সারা বছর পেঁয়াজ চাষ করে অর্থনৈতিক ভাবে লাভবান হবে। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ এই অঞ্চলে বৃদ্ধি হলে বাজার অস্থিরতা কমে যাবে। তিনি জানান, চলতি মৌসুমে ৮০০ জন কৃষককে পেঁয়াজের এই প্রণোদনা দেওয়া হয়েছে। মৌসুম শেষে পেঁয়াজের সরবরাহ মেটাতে গ্রীষ্মকালীন চাষ প্রসারে সরকার এই উদ্যোগ নিয়েছে। এই উপজেলার কৃষকরা চাষবাদ করে উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 16 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক