admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২০ ২:৪৫ অপরাহ্ণ
বান্দরবানের রুমা উপজেলার দূর্গম এলাকায় ফের অভিযান চালিয়ে নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস করেছে যৌথবাহিনী । বান্দরবানের রুমা উপজেলার দূর্গম এলাকায় ফের অভিযান চালিয়ে নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ভোর থেকে রুমা জোন (২৭ ইবি) এর ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে যৌথ বাহিনীর টহল দল রুমা সাইকট পাড়া ও খুলেন খুমি পাড়া এবং আশে পাশের এলাকার গভীর জঙ্গলে রাত পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ১০ একর জায়গার উপর চাষ করা ১২ টি পপি (আফিম) ক্ষেত ধ্বংস এবং পুড়ে ফেলা হয়।
এসময় একটি জুম ঘরে থাকা বিপুল পরিমান আফিমের বীজ উদ্ধার ও ধ্বংস করা হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পপি চাষিরা পালিয়ে যায়।
রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ গোলাম আকবর (পিএস সি) জানান, পপি চাষ রুখতে যৌথবাহিনীর এই ধরণের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গত ০১ ফেব্রুয়ারি শনিবার একই উপজেলার তংগ্রী ঝিরি ও
শৈরাতং পাড়ায় অভিযান চালিয়ে ৮০ শতক জমি উপর চাষ করা পপি ক্ষেত ধ্বংস ও আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, বান্দরবানের রুমা, থানচি ও আলীকদম উপজেলার বিভিন্ন দূর্গম এলাকায় সীমান্ত অরক্ষিত থাকার কারনে মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠি পপি চাষ করে থাকে। আর পপি থেকে মাদক আফিম তৈরী করে বিভিন্ন দেশে পাচার করে বলে অভিযোগ রয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||