admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ
নাগরিক ভাবনাঃ মোঃ সফিকুল ইসলামঃ হাজারো নারীর জীবন ধ্বংস হয়ে যায় কাবিনের টাকার কারনে। ৫ লাক ১০ লাক টাকা কাগজের মাঝে লিখাটা আমি মনে করি বর্তমান সময়ের একটা ব্যাবসা। অনেকে বলে কাবিনের টাকা যতো বশি হবে মেয়ে নাকি ততই সুখী থাকবে। আর এই সুখটাই এখন দংশনে মূল কারণ।
কাবিনের টাকা কখনো মানুষের জীবনে সুখ আনতে পারেনা,এটা একটা লোভ,আমাদের সময় যখন বিয়ে করেছি তখন এটা কিসের জন্য দরকার হবে তাই খুব কম বুঝতাম,এটা জানতাম যে কাবিনে যা লিখা থাকে সেই টাকা নগদে অথবা এর সমমূল্যের গহনা দিয়ে পরিশোধ দিতে হয়,আমি বিয়ের সময় নামে মাএ কাবিনের টাকা লিখে বিয়ে করে ছিলাম-১৯৯৯ সালে, এখনতো আলহামদুলিল্লাহ সুখের সংসার করছি, কাবিনের কোন টাকা তো আমাদের জীবনে দরকার হয়নি।
তাহলে কেন ১০ লাক ২০ লাক টাকার কাবিন লিখতে হয়,আর ৬ মাস ১ বছর না যেতেই কাবিনের টাকা পরিশোধ করে সংসার নষ্ট হচ্ছে, তাহলে কি এই কাবিনের টাকা টা একটা ব্যাবসা হয়ে যাচ্ছ বর্তমান সমাজে? আমি শফিকুল ইসলাম রিপন মনে করি একটা সংসার টিকে থাকে দুইজনের বিশ্বাসের উপরে, কাবিনের টাকা কখনো মানুষের জীবনে সুখ দিতে পারেনা,সুখ হলো ভালোবাসায় ও বিশ্বাসে, আমি চাই কাবিন নামায় লিখা হউক ভালোবাসার বিনিময়ে ভালোবাসা কিনে নিলাম, এটাই হবে হাজার কোটি টাকার চেয়ে বেশি মূল্যের,আর এই ভালোবাসার বিনিময়ে কেনা ভালোবাসা হবে আজীবনের জন্য,টাকা দিয়ে যারা কাবিনের মূল্যায়ন করে তারা লোভী।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||