admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।বৃহস্পতিবার(০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে র্যাব-১২ বগুড়ার অভিযানে শহরের সাতমাথা এলাকা থেকে মিটার চুরি চক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-বগুড়ার শিবগঞ্জ উপজেলারধীন বিশ্বনাথপুর এলাকার শুকুর উদ্দিনের ছেলে মোঃ আনোয়ার হোসেন(২০),সোনাকুড়া এলাকার শাহজাহান সরদারের ছেলে মোঃ রাজু সরদার (২৮) এবং জামুরহাটের আব্দুল আলীমের ছেলে মোঃ শাকিল আহম্মেদ(২০)।
০৯ ফেব্রুয়ারি(শুক্রবার) বিকালে র্যাব-১২ বগুড়া কার্যালশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এর আগে গত ৩ ফেব্রুয়ারি শিবগঞ্জের সিদ্ধপুর এলাকায় আব্দুল মান্নান মন্ডলের গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার চুরি হলে তিনি শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
র্যাব-১২ বগুড়ার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈদ্যুতিক মিটার চুরির ঘটনায় মামলা হলে এই চক্রকে ধরতে র্যাবের একটি চৌকস টিম অভিযানে নামে। বৃহস্পতিবার বিবাগত রাত ১২ টার দিকে এই চক্রের তিন সক্রিয়,সদস্যকে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আসামিরা দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎতিক মিটার চুরি করে চিরকুটে বিকাশ নম্বার লিখে রেখে অথবা ফোন করেও বিকাশ নম্বার দিয়ে টাকা দাবি করতো। পরবর্তীতে দাবিকৃত টাকা পেলে বৈদ্যুতিক মিটারের অবস্থান ভিকটিমকে বলে দিত। তারা অত্যন্ত চতুর হওয়ায় অপকর্মের কোন প্রমান রাখতো না।এমনকি একটি মোবাইল
সীম একজন টার্গেটের ক্ষেত্রে ব্যবহার করতো।
র্যাব-১২ বগুড়ার এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সক্রিয় সদস্য আনোয়ার, রাজু ও শাকিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।