হোম
অপরাধ

আশুলিয়ায় সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্স: আশুলিয়ায় সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা।সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার কক্ষ আটকে সাবেক স্ত্রী মিম (২১) কে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন নাইম মিয়া (২৫) নামের এক যুবক। এঘটনায় নিহত দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সাবেক স্ত্রীকে উপুর্যপরি ছুরিকাঘাত করে হত্যার পর নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বামী।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় শফুর মন্ডলের মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে।নিহত মোছা. মিম আক্তার (২১) নওগাঁ জেলার বদলগাছী থানার খোকশাবাভী গ্রামের মোংরা সরদারের মেয়ে। সে আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহত মো. নাইম (২৫) নাটোর জেলার গুরুদাসপুর থানার মকিনপুর গ্রামের মৃত জালালের ছেলে।নিহতের ভাই মো. খোরশেদ বলেন, আমি গ্যারেজে কাজে যাওয়ার পর আমার স্ত্রী ফোন করে জানায় যে, নাইম আমার বোনকে মেরে ফেলেছে। তিন বছর আগে মিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছিল নাইম। এরপর দুই বছর সংসারও করেছে ওরা। কিন্তু নাইম মাদকাসক্ত হওয়ায় ওদের সংসারে ঝগড়াঝাঁটি চলতো।

তখন অনেক বলেও নাইমকে ভালো করা যায়নি। দেড় বছর আগে আমার বোন মিম এসব কারণে নাইমে তালাক দিয়ে আলাদা থাকা শুরু করে। কাঁইচাবাড়ী এলাকায় আরেকটি মেয়ের সাথে রুম শেয়ার করে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতো মিম। নাইম গত ১০ দিন ধরে মিমকে খুঁজে বের করে আবারও বিয়ের জন্য চাপ দিয়ে আসছিলো। বিয়ে না করলে মিমকে মেরে ফেলারও হুমকি দিয়েছে নাইম। সবশেষ আজ ক্ষোভ থেকে মিমের রুমে ঢুকে তাকে ছুরিকাঘাত করে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাদরুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে ওই তরুনীকে ছুরিকাঘাত করে হত্যার পর তার সাবেক স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। নিহতের বুকে ও পেটে ছুরিকাঘাতের বেশ কয়েকটি ক্ষত রয়েছে। উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এবিষয়ে আইনগত সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 5 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »