admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৪ ১:১১ অপরাহ্ণ
হানিফুর আলী, স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলা তাবলিগ জামাতের উদ্যোগে তিন দিনব্যাপী এবারের ইজতেমা পলাশবাড়ি উপজেলার মাঠেরহাট এলাকার ফাঁকা জমিতে আয়োজন করা হয়েছে। আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক শাহজাহান কবির। তিনি বলেন, ‘ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হচ্ছেন। এ ছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরাও অংশগ্রহণ করছেন। ইতোমধ্যে ইজতেমা মাঠের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
তিনি আরও জানান, এবারের ইজতেমায় ইসলামি জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলিগ জামাতের মুরুব্বি ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আজিমুদ্দিন, মুফতি মাওলানা আজিজসহ কয়েকজন।
এদিকে, ইজতেমা মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে বুধবার দুপুরে ময়দান এলাকা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. কামাল হোসেন। এ সময় তার সঙ্গে পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ, সদর থানার ওসি মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
ইজতেমার মাঠে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা বলেন, ‘ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।
এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সব মিলে ইজতেমা ঘিরে যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।’ যাতায়াতের রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক সদস্যরা কাজ করছেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||