হোম
জাতীয়

সুনামগঞ্জে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ ”আমার ভ্যাট আমি দিবো কেনার সময় চালান নিবো” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট বিভাগ, সুনামগঞ্জের আয়োজনে শহরের পানসী রেস্টুরেন্টের কনফারেন্স হলরুমে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ সুনামগঞ্জের বিভাগীয় কর্মকর্তা আল আমিন মাহমুদ আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার,কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট মুহাম্মদ রাশেদুল আলম, বিশেষ অথিতি সহকারী কর কমিশনার সুনামগঞ্জ সার্কেল১৮,১৯ মোঃ রাকিবুল ইসলাম খান। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অত্র বিভাগের রাজস্ব কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন। এ সময় ব্যবসায়িদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ আকরাম হোসেন, মো সুজাত আহমেদ। এদিকে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, গণমাধ্যমকর্মী ইমরান হোসেন,একে মিলন আহমেদ,মো আব্দুল শহীদ, রাজু রমজান।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হুদা চপল বলেন, প্রত্যেক করদাতার উচিত পণ্য বা সেবা ক্রয়ের সময় ভ্যাট চালান গ্রহণ করা। তিনি বাজেট বাস্তবায়ন এবং জাতীয় উন্নয়নে ভ্যাটের গুরুত্বপূর্ণ অপরিহার্য অবদানের কথা স্মরণ করে তিনি আরো বলেন ভ্যাটের ব্যপ্তি আরো এক্সক্লুসিভ এবং সম্প্রসারণ হওয়া আবশ্যক। সুনামগঞ্জে তিনটি শুল্ক স্টেশন রয়েছে। সদর উপজেলার ডলুরা শুল্ক স্টেশন চালু করার বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে চালু করার উদ্যেগ নিবেন বলেও তিনি জানান। টাংগুয়ার হাওরে প্রায় দেড়শতাদিক হাউজ বোট রয়েছে তাদেরকে ভ্যাটের আওতায় আনতে হবে।

বিশেষ অতিথি বক্তব্যে অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম বলেন, সুনামগঞ্জ তথা সিলেটের সার্বিক উন্নয়ন কাজ সাধিত হয়েছে যার রাজস্ব নামক অক্সিজেন সরবরাহ করেছে আপনাদের এই বিন্দু বিন্দু রাজস্ব জমা প্রদানের মাধ্যমে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আপনাদের সকল ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানকে নিজ উদ্যোগে ভ্যাটের আওতায় আনতে হবে।
এছাড়া প্রশ্নোত্তর পর্বে তিনি সম্মানিত করদাতাদের রাজস্ব সম্পর্কিত নানাবিধ প্রশ্নের জবাব উপস্থাপন করেছেন যার ফলে ব্যবসায়িকগণ ভ্যাটের আওতায় আসার সমস্বরে প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দসহ ও ব্যবসায়ী প্রতিনিধিগণ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 49 minutes আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 22 hours আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 days আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক