হোম
জনদুর্ভোগ

সুনামগঞ্জের তাহিরপুরে ঝুঁকি নিয়ে ২০ গ্রামের মানুষের ভাঙা ব্রিজ পারাপার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৩ ৯:৪১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট নতুন বাজার থেকে কাউকান্দি বাজার হয়ে তাহিরপুর সদর এবং বৃহৎ বাদাঘাট বাজার পর্যন্ত একমাত্র সড়ক এবং ভাঙা ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত বন্যায় সড়ক এবং ব্রিজটি ভেঙে যাওয়ার পর এখন পর্যন্ত আর মেরামত করা হয়নি। ভাঙাচুরা সড়ক এবং ব্রিজ দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকার ২০ গ্রামের মানুষদের।

বিশেষ করে বালিয়াঘাট নতুন বাজার থেকে কাউকান্দি বাজার এবং বাদাঘাট বাজারে যাওয়ার পথে খলশাজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্রিজটি একেবারে ভেঙে পড়েছে। সড়ক এবং ব্রিজটি সংস্কার না হওয়ায় এই ভাঙা ব্রিজের উপর দিয়েই স্কুল-মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সহ এলাকাবাসী চলাচল করছেন। ভাঙ্গা ব্রিজের চাটায়ের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায় সময়ই মোটরসাইকেল-অটোরিকশার চালকসহ যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বছরের পর বছর সংস্কার না হওয়ায় ব্রিজ ও সড়কটি এখন এলাকার মানুষদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। গত বন্যায় সড়কের দুই পাশ হাওরের ঢেউয়ে ভেঙে গেছে। সড়কজুড়েই এখন ভাঙন আর ভাঙন।

কাউকান্দি উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, খলশাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলকপুর স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী এবং বালিয়াঘাট নতুন বাজার, কাউকান্দি বাজারে আসা লোকজন এই ভাঙাচুরা সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে এখন চলাচল করছেন। দীর্ঘদিন ধরে মেরামতের উদ্যোগ না নেয়ায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত ভাঙা ব্রিজটি পুনরায় নির্মাণ এবং সড়কটি সংস্কারের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা নুরুল আমিন জানান, গত বন্যায় ব্রিজ এবং সড়কটি ভেঙে গেলেও এখন পর্যন্ত মেরামত করা হয়নি। গত বছর হাওর রক্ষা বাঁধের নাম করে কিছু মাটি দেয়া হয়েছিল। বর্ষায় পানি আসার সঙ্গে সঙ্গে ব্রিজ এবং সড়কটি ভেঙে গেছে। পরে স্থানীয়রা ব্রিজের উপর বাঁশের চাটায় দিয়ে এখন কোন রকম চলাচল করছেন। অটোরিকশা ও মোটরসাইকেল চালকরা যাত্রী নিয়ে প্রায় সময়ই এখানে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন।

কয়েকজন শিক্ষার্থী জানান, প্রতিদিন এই ভাঙা সড়ক এবং ভাঙা ব্রিজ দিয়ে আমাদের বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। কিন্তু এমন ভাঙাচুরা সড়ক এবং ব্রিজ দিয়ে একবার গেলে দ্বিতীয়বার আর ভয়ে যেতে ইচ্ছা করে না।

মোটরসাইকেলচালক গফুর মিয়া বলেন, পেটের দায়ে আমরা মোটরসাইকেল চালাই। ভাঙা সড়কে গাড়ি চালাতে মন চায় না। কিন্তু নিরুপায় হয়ে আমাদেরকে গাড়ি চালাতে হচ্ছে। ভাঙাচুরা সড়ক এবং ব্রিজ দিয়ে গাড়ি চালাতে গিয়ে কয়েকদিন পর পর এখানে দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় আবুল কালাম বলেন, গত বন্যায় সড়ক এবয় ব্রিজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও স্থানীয় ইউনিয়ন পরিষদ বা এলজিইডি থেকে এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। প্রতিনিয়ত তাঁরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

স্থানীয় ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বলেন, জনবহুল সড়ক এবং ব্রিজটি বর্ষায় মাটিয়ান হাওরের ঢেউয়ে ভেঙে গেছে। বর্তমানে চলাচলের জন্য একেবারে অনুপযোগী। সড়ক এবং ব্রিজটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

শ্রীপুর (উত্তর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার জানান, জনবহুল এই সড়ক এবং ভাঙা ব্রিজটি মেরামতের জন্য হাওররক্ষা বাঁধের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। চৈত্র মাসের দিকে ব্রিজ এবং সড়কের কাজ শুরু হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 16 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক