admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) নির্বাচনী আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার পর্যন্ত মোট ১৪ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও এ আসনে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত প্রার্থী আছেন পাঁচ জন ও
বাঁকিরা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
আদমদীঘি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বুধবার মনোনয়ন পত্র উত্তোলনের শেষ দিন পর্যন্ত মোট ১৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মনোনয়ন পত্র সংগ্রহকারীরা হলেন সংসদ সদস্য জাতীয় পার্টির এ্যাড. নূরুল ইসলাম তালুকদার, আওয়ামীলীগ দলীয় মনোনীত নৌকার প্রার্থী আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, তৃণমূল বিএনপির আব্দুল মোতালেব, জাসদের আব্দুল মালেক সরকার, বাংলাদেশ কংগ্রেসের তাজউদ্দিন মন্ডল, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপিএফ) এর আফরিনা পারভীন, স্বতন্ত্র প্রার্থী আদমদীঘি উপজেলা আ’লীগের সহ-সভাপতি অজয় কুমার সরকার, এরশাদুল হক টুলু, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌস স্বাধীন ফিরোজ, নজরুল ইসলাম, জাকারিয়া হোসেন, আফজাল হোসেন, জামিলুর রশিদ তালুকদার, খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী।
স্বতন্ত্র প্রার্থী আদমদীঘি উপজেলা আ’লীগের সহ-সভাপতি অজয় কুমার সরকার, এরশাদুল হক টুলু, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌস স্বাধীন ফিরোজ, নজরুল ইসলাম, জাকারিয়া হোসেন, আফজাল হোসেন, জামিলুর রশিদ তালুকদার, খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী।
আদমদীঘি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ৩৮ বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি ও স্বতন্ত্র সহ মোট ১৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।