হোম
আইন-বিচার

সুনামগঞ্জ কিশোরীকে ধর্ষণের চেষ্টার বিচার পেতে আদালতে মায়ের মামলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌরশহরের ইকবাল নগর গ্রামে এক কিশোরিকে ধর্ষনের চেষ্টা করে আহত করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নির্যাতিত পরিবার ন্যায়বিচারের দাবীতে সুনামগঞ্জ জেলা আদালতে মামলা দায়ের করেন। যার নারী ও শিশু নির্যাতন পিটিশন মোং নং-৩৩৭/২০২৩ ইং মামলা দায়েরের পর থেকেই বাদী ও তার পরিবারকে মামলা তুলার জন্য হুমকি দিয়ে আসছে অভিযুক্ত পরিবারের সদস্যরা। এছাড়াও ধর্ষনের চেষ্টা ও আহত করার ঘটনাকে ধামাচাপা দিতে বাদী পক্ষকে নগদ ত্রিশ হাজার টাকা দিবে বলে লোকজন লাগিয়েছে আসামীরা। নগদ ত্রিশ হাজার টাকার বিনিময়ে মামলা তুলতে রাজি না হওয়ায় প্রতিনিয়ত হুমকি দামকি অব্যাহত রেখেছে বিবাদীগন বলে জানায় নির্যাতিত পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে গত ২৩আগষ্ট ২০২৩ইং রোজ বুধবার সকালে শহরের ইকবাল এলাকায় বাদীর বসত ঘরের সামনে। জানা যায় ঘটনার দিন সকালে ধর্ষণের চেষ্টার কিশোরী মেয়েটি প্রতিদিনের ন্যায় তার ছোট ভাই সুলতানকে মাদ্রাসায় নিয়ে যায় এবং মাদ্রাসা থেকে নিয়ে আসে। ঐ কিশোরীকে যাওয়া আসার পথে একই এলাকার বাসিন্দা কুরফান আলীর পুত্র লম্পট আসকর আলী(২৫) দীর্ঘ দিন যাবৎ কিশোরী মেয়েটিকে কু প্রস্তাব দিয়ে আসছে এবং বিভিন্ন সময়ে মাদক সেবন করে মেয়েটির রাস্তা অবরোধ করে অশালীন আচরন করে। লম্পট আসকর আলীর এমন আচরনের বিষয়ে আসকর আলীর পরিবারের কাছে বিচার প্রার্থী হলে আসকর আলীর পিতা কুরফান আলী ও মাতা সাহেদা বেগম মেয়েটির প্রতি উল্টো কিপ্ত হয়ে লম্পট ছেলে আসকর আলীকে হুকুম দিয়ে বলে কিশোরী মেয়েটির ইজ্জত নষ্ট করার জন্য।

ঘটনার দিন সকালে নির্যাতিত কিশোরী তার ছোট ভাই কে মাদ্রাসা নিয়ে যাওয়ার পথে লম্পট আসকর আলীর বাড়ির সামনে যাওয়া মাত্রই তার বাড়িতে কেউ না থাকার সুবাদে ঐ কিশোরীর চুলের মুঠোয় ধরে টেনে হেচরে তার ঘরের ভিতর নিয়ে যায় এবং মেয়েটিকে একটি রুমে দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটি চিৎকার দিতে থাকিলে মেয়েটির নাকে মুখে কিল-ঘুষি মারিতে থাকে এবং মেয়েটির জামা কাপড় ছিড়ে ফেলে লম্পট আসকর আলী। মেয়েটির চিৎকার শুনে পাশের বাড়ি থেকে মেয়ের মা রফিকুল নাহার এবং এলাকাবাসি আগাইয়া আসিলে লম্পট আসকর আলী মেয়েটিকে নাকে মুখে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এসময় লম্পট আসকর আলীর মা সাহেদা বেগম ও বাবা কুরফান আলীর নিকট মেয়ের মা রফিকুল নাহার বিচার প্রার্থী হলে আসকর আলীর মা এবং বাবা মেয়ের মাকে ও মারপিট করে রক্তাক্ত জখম করে।

পরে এলাকাবাসীর সহযোগিতায় মেয়েটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে জখমের চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে সুস্তহয়ে গত ৩ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে ভিকটিমের মা রফিকুল নাহার বাদী হয়ে ধর্ষণের চেষ্টাকারী আসকর আলী(২৫)কে প্রধান এবং কুরফান আলী(৫০), ও সাহেদা বেগম(৪৫)কে আসামী করে আদালতে মামলা দসয়ের করেন। মাননীয় আদালত বিষটি সঠিক ভাবে তদন্তের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানাকে নির্দেশ প্রধান করেন। বর্তমানে মামলাটি সদর মডেল থানায় তদন্তাধীন রয়েছে বলে জানান ভিকটিমের মা রফিকুল নাহার।

তিনি বলেন আমি অসহায় গরীব মানুষ আমার মেয়ের সাথে যে আচরণ করা হয়েছে আমি এর ন্যায় বিচার চাই। মামলা করায় বিবাদীরা আমাকে এবং আমার পরিবারের লোকজনদের মামলা তুলার জন্য হুমকি দামকি দিয়ে আসছে। পুলিশের কাছে বার বার গিয়েছি অনেক দিন হয়ে গেল এখনো ন্যায় বিচারের কোন আশ্বাস পাইনি প্রশাসনের কাছে আমি বিচার চাই।

এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সাহেদা বেগম ও কুরফান আলী ঘটনার সত্যতা শিকার করে জানান আমরা ত্রিশ হাজার টাকা ক্ষতি পূরণ দিতে রাজি আছি আমার ছেলে দোষ করেছে তাই আমরা ত্রিশ হাজার টাকা দিব যদি মামলা তুলে নেয় বলে জানান। প্রশাসনের সহযোগিতা আদালতে ন্যায় বিচার পাবেন
ভিকটিমের পরিবার এমনটি আশাবাদ ব্যক্ত করেন নির্যাতিত পরিবার।####

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা : সূর্যসন্তানদের কাঁধে ভর করেই স্বাধীনতা: অথচ তাঁদের
ঢাকা 16 hours আগে

আধুনিক ও নন্দিত উপজেলা গঠনের দাবিতে ইউএনওকে অক্সিজেন-এর স্মারকলিপি।
রংপুর 16 hours আগে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 17 hours আগে

পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিকদের মানববন্ধন।
আইন-বিচার 17 hours আগে

থানা পরিদর্শন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা পুলিশ সুপারের
আইন-বিচার 17 hours আগে

মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি সন্তানের।
রংপুর 17 hours আগে

মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা।
দুর্ঘটনা 17 hours আগে

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 22 hours আগে

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 2 days আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক