হোম
আইন-বিচার

বগুড়া এক শিশু গুলিবিদ্ধ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় মহাসড়কে যানবাহন থামিয়ে পিকেটিং করার সময় হরতাল-সমর্থকদের সরিয়ে দিতে কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। এ সময় এক শিশু গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শত শত গ্রামবাসী মহাসড়ক অবরোধ করে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন।

পুলিশ পাল্টা শটগানের গুলি ছুড়লে উভয় পক্ষে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় আরও অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল খোলারঘর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ও আহত ব্যক্তিরা হলো গোকুল খোলারঘর এলাকার ধলু মিয়ার ১০ বছরের শিশু মাহি, শিক্ষার্থী নয়ন, রাজু, আওলাদ ও গফুর। এ ছাড়া সাব্বির আহমেদ সাকিল নামের স্থানীয় একটি দৈনিকের সাংবাদিকও ইটের আঘাতে আহত হয়েছেন।আহত ব্যক্তিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য অবস্থান নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রোববার ভোর থেকেই গোকুল খোলারঘর এলাকায় মহাসড়কে যানবাহন থামিয়ে পিকেটিং করছিলেন হরতাল-সমর্থকেরা। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। সকাল সাড়ে নয়টার দিকে সেখানে র্যাবের একটি টহল দল এসে পিকেটারদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতেও হরতাল-সমর্থকেরা মহাসড়কে অবস্থান না ছাড়লে সকাল ১০টার দিকে বগুড়া থেকে ডিবির একটি টহল দল সেখানে গিয়ে শটগানের গুলি ছোড়ে। এ সময় শিশুটি আহত হয়। শিশুটির গুলিবিদ্ধ হওয়ার খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে গোকুল খোলারঘর জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বলা হয়। সঙ্গে সঙ্গে শত শত নারী-পুরুষ মহাসড়কে অবস্থান নেন। এ সময় গ্রামবাসী পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়ে।

বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান অভিযোগ করেন, পুলিশ বিনা উসকানিতে প্রথমে ১০ বছরের শিশুর ওপর নির্মমভাবে গুলি চালিয়েছে। এরপর গ্রামবাসী উত্তেজিত হয়ে মহাসড়কে অবস্থান নিলে পুলিশ বৃষ্টির মতো গুলিবর্ষণ করেছে। সেখানকার পরিস্থিতি এখন থমথমে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, রোববারের হরতালে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ সমর্থন জানিয়েছেন। শহরে বিএনপির সমাবেশ চলাকালে সরকারি দলের গুন্ডারা পুলিশকে সঙ্গে নিয়ে হাতবোমা হামলা ও গুলি চালিয়েছে। পুলিশের গুলিতে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। হরতালের আগে কারণ ছাড়াই শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গোকুলে সকাল থেকে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে মহাসড়কে পিকেটিং করছিলেন। পুলিশ বিনা উসকানিতে গ্রামবাসীদের ওপর দফায় দফায় গুলিবর্ষণ করেছে।

জানতে চাইলে বগুড়া ডিবির পরিদর্শক মোস্তাফিজ হাসানকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, সদর উপজেলার গোকুলে টহল দলকে পাঠানো হয়েছিল, তারা কী পরিস্থিতিতে কত রাউন্ড গুলি ছুড়েছে, তা জানা নেই। পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি ধরেননি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 hour আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 4 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 5 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 5 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 6 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 11 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 20 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক