হোম
আইন-বিচার

বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর নারী আনসার সদস্য হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মুল আসামি গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ থানাধীন পৌরসভার অন্তর্গত বানাইল এলাকায় নিজ ঘরে আনসার সদস্য আশা দেবী মহন্তের হত্যাকাণ্ডের সাথে জড়িত মুল আসামি নয়ন ইসলাম(২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়,সনাতন ধর্মের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা চলাকালে গত ২৩ অক্টোবর রাত্রি অনুমান ১০.০০ ঘটিকার সময় শিবগঞ্জ পৌরসভাধীন বানাইল উত্তরপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের নিরাপত্তার জন্য কর্মরত আনসার ভিডিপি সদস্য আশা দেবী (৩১) স্বামী-শ্রী ভজন মোহন্ত, সাং-বানাইল, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া পোশাক পরিবর্তনের জন্য তার নিজ বাড়িতে যায়। পরবর্তীতে রাত্রি অনুমান সোয়া ১টার দিকে আশা দেবীর শ্বাশুড়ী ও জা বাড়িতে গিয়ে মেইন গেটের দরজা লাগানো অবস্থায় পায়। ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ওই বাড়ির পিছনের দরজা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে আশা দেবীর ঘরে প্রবেশ করলে তারা আশা দেবীর মৃত দেহ ঘরের মেঝেতে সোফার পার্শ্বে গলায় ওড়না পেচানো অবস্থায় ও পাশে একটি মোবাইল চার্জারের ক্যাবল পড়ে থাকতে দেখতে পায়।

পরবর্তীতে লোকজনদের সহায়তায় তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই রাত্রি অনুমান ১১.৫০ ঘটিকার সময় তাকে মৃত ঘোষনা করেন। এ মৃত্যু সংক্রান্তে ২৪ অক্টোবর বুধবার শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

চাঞ্চ্যল্যকর এই হত্যা মামলাটির মূল রহস্য উদঘাটন, হত্যার সাথে জড়িত আসামি গ্রেফতারের জন্য তাৎক্ষনিক বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপ এম এর সার্বিক দিক নির্দেশনায় মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বগুড়া এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার তানভীর হাসান এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রউফ, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জিল্লুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/মোঃ ইব্রাহীম হোসেন, শিবগঞ্জ থানা, বগুড়াসহ জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার একটি চৌকস টিম কাজ শুরু করে।

পরবর্তীতে তথ্য প্রযুক্তি বিশ্লেষন পূর্বক গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর বুধবার রাত্রি অনুমান ০১.১৫ ঘটিকার সময় মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বগুড়া এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার তানভীর হাসান মহোদয় এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রউফ, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জিল্লুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/মোঃ ইব্রাহীম হোসেন, শিবগঞ্জ থানা, বগুড়াসহ জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার একটি চৌকস টিম শিবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চ্যল্যকর নারী আনসার- ভিডিপি সদস্য আশা দেবী হত্যাকান্ডের সাথে জড়িত অভিযুক্ত আসামি মোঃ নয়ন ইসলাম (২৩) পিতা-মোঃ রমজান আলী,সাং বানাইল পশ্চিমপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অভিযুক্ত নয়ন ইসলাম জানায় যে, মৃত আশা দেবী ও অভিযুক্ত নয়ন প্রতিবেশী। প্রতিবেশী হওয়ার সুবাদে আশা দেবীর সাথে অভিযুক্ত নয়ন এর মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ ও কথাবার্তা হতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এভাবে চলাকালে তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক হয়। গত ০৩(তিন) মাস পূর্বে অভিযুক্ত নয়ন অন্য একজন নারীকে বিয়ে করে। তারপর থেকে আশা দেবীর সাথে আসামি নয়ন মেলামেশা করা বন্ধ করে দিলে এটি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ও দ্বন্দ তৈরী হয়। তখন অভিযুক্ত নয়ন আশা দেবীকে হত্যার পরিকল্পনা করে । অভিযুক্ত নয়ন ভেবেছিল, তার ও আশা দেবীর সম্পর্কের কথা কেউ জানে না। পূর্ব পরিকল্পিতভাবে ঘটনার দিন ২৩ অক্টোবর রাত্রি অনুমান ১০:০০ ঘটিকার সময় ডিউটিরত অবস্থায় আশা দেবী মন্দির থেকে পোশাক পরিবর্তন করার জন্য নিজ বাড়িতে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলা পরিষদের তারা পাম্পের গেটের সামনে আশা দেবীর সাথে অভিযুক্ত নয়ন এর দেখা হয়। আশা দেবী তার বাড়ির দিকে রওনা দিলে অভিযুক্ত নয়নও আশা দেবীর পিছে পিছে তার বাড়ির দিকে যায় । এক পর্যায়ে আশা দেবী বাড়িতে প্রবেশ করে মেইন গেইট বন্ধ করে দেয় । ঐ সময় আশা দেবীর বাড়িতে কেউ ছিল না। সবাই পূজা মন্ডপে ছিল। সেই সুযোগ বুঝে অভিযুক্ত নয়ন আশা দেবীর বাড়ির পিছনের ইটের প্রাচীর টপকিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে আশা দেবীর শয়ন ঘরে প্রবেশ করে। তখন পূজায় যাওয়ার জন্য আশা দেবী তার পরিহিত আনসার- ভিডিপি’র পোষাক পরিবর্তন করছিল। অভিযুক্ত নয়নকে আশা দেবীর শয়ন ঘরে দেখে রাগ করে। পরবর্তীতে অভিযুক্ত নয়ন আশা দেবীকে ফুসলিয়ে তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক করে। অভিযুক্ত নয়ন আশা দেবীর বিছানায় শুয়ে থেকে কিভাবে তাকে হত্যা করা যায় সেই চিন্তা করতে করতে অভিযুক্ত নয়ন আশা দেবীর দুই হাত পিছন দিক হতে মুঠি করে ধরে খাটের পাশে সোফায় থাকা মোবাইল চার্জারের ক্যাবল দিয়ে আশা দেবীর মুখের মধ্যে পেচিয়ে পাশে থাকা ওড়না দ্বারা আশা দেবীর গলায় শ্বাস রোধ করে হত্যা করে এবং তার মৃত দেহ সোফার পাশে ফেলে রেখে অভিযুক্ত নয়ন বাড়ির পেছনের ইটের প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়।

চাঞ্চল্যকর এই ক্লু-লেস হত্যা মামলার গ্রেফতারকৃত অভিযুক্ত নয়নকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালতে অভিযুক্ত নয়ন হত্যাকান্ডে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে । বগুড়া এর শিবগঞ্জ থানার এফআইআর নং-৪২ তারিখ-২৪ অক্টোবর ২০২৩; জিআর নং-৫০৮ ২৪ অক্টোবর ২০২৩।

উক্ত ঘটনা সংক্রান্ত আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপির ১২ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার বগুড়ার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 14 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 1 day আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক