হোম
আইন-বিচার

সিলেটে মহিলার স্বর্নালংকার ছিনতাইয়ের ৪ দিন পেরিয়ে গেলেও মামলা নিচ্ছে না পুলিশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মো: আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধ:সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের নেত্রী নাজমা খান আরজুর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্নালংকার ছিনতাইয়ের ঘটনার চারদিন পেরিয়ে গেলেও মামলা নিচ্ছে না পুলিশ। বার বার পুলিশের কাছে ধর্না দিয়েও পাচ্ছে না ন্যায় বিচার। ঘটনাটি ঘটে গত ২রা অক্টোবর সন্ধ্যা অনুমান ৭ ঘটিকার সময় শাহী ঈদগাহ এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, নাজমা খান আরজু’র ভাইয়ের মেয়ের বিয়ের বাজার করতে সন্ধ্যা অনুমান সাড়ে ৬টার দিকে তিনি বালুচরস্থ বাসা থেকে রিক্সা যোগে জিন্দাবাজার আসছিল। প্রচন্ড বৃষ্টির মধ্যে এবং বিদ্যুৎ না থাকায় চিনতাইকারীরা উৎপেতে থাকে। শাহী ঈদগাহ থেকে উঠার সময় ময়লার স্তুপের কাছে পৌছা মাত্রই৩ জন ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে এবং গলায় চাকু ঠেকিয়ে সঙ্গে যা যা ছিল তাই নিয়ে যায় এবং একজন ছিনতাইকারীকে চিনতে পারেন বলে অভিযোগকারী আরজু জানান। এ বিষয়ে থানায় অভিযোগ করলে অভিযোগটি আমলে না নিয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন আসামীদের সাথে যোগাযোগ করেন এবং বাদীনীকে কোন ধরনের পাত্তাই দিচ্ছেন না বলে অভিযোগ করেন বাদিনী।

বাদীনি নাজমা খান আরজু জানান, সোমবার সন্ধার পর আমি আমার বাসা থেকে জিন্দাবাজারে ভেনাস জুয়েলার্সে আসার জন্য রিক্সা যোগে রওয়ানা দেই। এ সময় প্রচন্ড বৃষ্টি শুরু হলে আশপাশে নির্জন হয়ে পড়ে এবং শাহী ঈদগাহ থেকে উঠনিতে উঠার সময় তিনজন ছিনতাইকারী আমার রিক্সার পথরোধ করে এবং আমার গলায় চাকু ধরে হুমকি দেয় যে, সাথে যা যা আছে সব দিয়ে দিতে। আমি ভয়ে আমার কাছে থাকা একটি ব্যানেটি ব্যাগে ভাইয়ের মেয়ের বিয়ের বাজারের জন্য নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, আমার গলায় থাকা ২ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও হাতে থাকা আধা ভরি ওজনের একটি স্বর্নের আংটিসহ আমার ব্যানেটি ব্যাগটি ছিনতাই করিয়া নিয়া যায়। এ সময় আসামীদের সাথে দস্তদস্তি করার সময় আমার বাম হাতের কবজির উপর চাকুর খোছা লাগে এবং রক্তাক্ত জখম হয়। এ সময় হঠাৎ আধা বয়সী একজন মানুষ পায়ে হেঠে যাওয়ার সময় আমার সাথে ঘটা বিষয়টি খেয়াল করেন এবং সাথে সাথে ঐ ব্যক্তি আমাকে আসামীদের হাত থেকে প্রাণে রক্ষা করে। পরে আমি আমার আত্মীয়স্বজনসহ কোন কোন সাক্ষীকে মোবাইল ফোনে জানাই এবং পরদিন ওসমানী হাসপাতালে গিয়ে চিকিৎসা করাই। ঘটনার ২ দিনের মাথায় ফেইসবুকে দেখতে পাই যে, মো: ফয়সল আহমদ নামের একটি ফেইসবুক আইডি থেকে আমার ছিনতাইকৃত জাতীয় পরিচয়পত্র পোষ্ট করে এবং বাজে বাজে কমেন্ট করেছিল। আমার ছিনতাই হওয়া আইডি কার্ডের পোষ্টটি দেখে নিশ্চি হই যে, ছিনতাইকারী মো: ফয়সল আহমদ। আইডি কার্ডটি আমার একান্ত ব্যক্তিগত সম্পত্তি। এ ব্যাপারে থানায় জিডি এন্ট্রি দায়েরের প্রস্তুতি চলছে।

আমার ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্তকতার্দের কাছে অনুরোধ করছি।এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন জানান, ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি।

বিষয়টি তদন্ত করছি। তবে মামলার জানিয়েছেন একই বিষয়ে শাহপরান থানায় লিখিত অভিযোগ দিয়েছিল মামলা বাদীনি। তাই বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্মকতার্দের সাথে আলোচনা করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এ ব্যাপারে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো: আলী মাহমুদ জানান, ছিনতাইয়ের ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।##

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 11 minutes আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 23 minutes আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 10 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক