হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনাঃ গাড়ী বিলাসিতা, সাধু সাবধান 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনা, আবু মহী উদ্দীনঃ মাননীয় প্রধানমন্ত্রী, ডিসি ইউএনও সাহেবদের জন্য ২৭১ গাড়ী কেনা হবে। প্রতিটি গাড়ীর দাম হবে ১ কোটি ৪৫ লাখ টাকা। এই খবরে আমাদের ২ রকমের অনুভুতি হয়েছে। দামী আসবাবপত্র , রাজকীয় অফিস ডেকোরেশন, এবং অত্যাধুনিক পরিবহণ আমাদের পদমর্যাদার মাপকাঠি। ২য়টি দেশের আর্থিক সক্ষমতার প্রমানক। তবে এসব গাড়ী কেনার পরে যে সমস্যাটা মোকাবেলা করতে হবে , সে সক্ষমতা বোধহয় আমাদের নাই।

ভোটের সময় প্রাইভেট গাড়ী চলেনা, উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যানদের গাড়ী চালানোর দরকার নেই। জাতীর জরুরী প্রয়োজনে রিকুজিশন করে জরুরী অবস্থা মোকাবেলা করা যেতে পারে। ব্যক্তিমালিকাধীন গাড়ীগুলো কয়েকদিনের জন্য ভাড়া নিয়েও চলতে পারে। গাড়ী কেনার বাজেট এখনো অনুমোদন হয়েছে। ক্রয় প্রক্রিয়ায় কিছু দিন যাবে। এর পর এসব গাড়ী কেনার জন্য তাড়াহুড়া করতে গিয়ে সরকারি ক্রয় নীতিমালায় অনিয়ম হতেও পারে।

সে জন্য নির্বাচনের আগে আর কেনা হবেনা। মতলববাজ কিছু কর্মকর্তা নিজেরা বিভিন্ন কায়দায় লাভবান হতে পারে। সামনে নির্বাচন , এই সময়ে ভোটারদের হাতে সমালোচনার ডালি তুলে দেবেননা। তার চেয়ে বরং অনুশাসন দিন গাড়ী কেনার দরকার নাই ভবিষ্যতে সরকারি সকল গাড়ী প্রগতি থেকে কিনতে হবে , আর বিলাস বহুল গাড়ীতো নয়ই। ইউএনও সাহেবরা শুধু মাত্র তাঁর উপজেলাতে চলাচল করেন। এক একটি উপজেলার এরিয়া অসম্ভব পরিমান বেশী নয়। রাস্তাঘাটতো পাকা। সক্ষমতা থাকলে ইউএনও সাহেবদের রোলস রয়েস দিলে আমাদের কি এসে যায়?

তবে আমাদের ধারণা আমাাদের সে সক্ষমতাও হয়নি আবার প্রয়োজনও নেই। দেশে উপসচিব থেকে মূখ্য সচিব পর্যন্ত যত পদ তার প্রায় ৩ গুন কর্মকর্তাকে প্রাইস পোষ্টিং দেওয়া হয়েছে। এদের কাজ কি ? এদের তো টেবিল চেয়ার নেই। সরকারের তথ্য সংগ্রহ করার জন্য প্রচুর এজেন্সি আছে, তাদেরকে দিয়ে খোজ নিন এরা সচিবালয়ে এ টেবিল সে টেবিল করে সরকারের শুধু সমালোচনা করে? পদ নাই তো প্রমোশন দিলো কেন? এভাবে কি নীচের পদে কাজ করা যায়? এদের গাড়ী ইউএনও দের চেয়ে কম দামে দিলে চলবে? কাজ কিন্তু ভেবে করতে হয় , করার পর ভাবলে তার ফল ভাল হয়না।

ইউএনও সাহেবদের দেড়কোটি টাকার গাড়ী দিলে উপজেলা ও জেলা চেয়ারম্যানরা হীনমন্যতায় ভুগবে , তারা মনে করতে শুরু করবে তাদের গাড়ীটা আর একটা বেশী দামের না হলে মর্যাদা থাকেনা। তারা যে অসন্তস্ট হবেনা গ্যারান্টি দেওয়া যাবেকি? উপসচিব, জয়েন্ট সেক্রেটারী সবারই প্রেষ্টিজে লাগবে। এমপি মন্ত্রীদের তখন কোন দামের বা মডেলের গাড়ী দেওয়া হবে? বাংলাদেশতো উদীয়মান অর্থনীতির দেশ, দেশটাকে এ পর্যায়ে আনতে দেশের মানুষকে পরিশ্রম করতে হয়েছে। আশে পাশের দেশের সক্ষমতা আমাদের চেয়ে কম নয়। তারা কি করে সেটাও বিবেচনায় আনতে হবে। দেড় কোটি টাকায় ৩ টি গাড়ী কিনুন , কেননা সরকারি গাড়ী রোলস রয়েস, বা মার্সিডিস বেঞ্চই হোক অথবা লিমোজিন কিংবা টাটার মিনি ট্রাকই যাই ই হোক মেয়াদকালতো ১৩ বছর হবে। এখন কেন আমরা তেল চালিত গাড়ী কিনবো ?

আমরা স্মার্ট দেশ করতে পদক্ষেপ নিয়েছি সুতরাং প্রযুক্তির উৎকর্ষের এর সময় আমরা এখন বিদ্যুৎ চালিত গাড়ী কিনবো। এক চার্জে ২৫০ কিলোমিটার চলবে। আর কোন ইউএনওরই তার উপজেলায় ২০০ কিলোমিটার যাওয়ার জায়গা নাই। কতই না ভালো হতো , ই্উএনও সাহেবরা যদি পাল্টা সরকারকে প্রস্তাব দিতো, আমাদের যে গাড়ী দেওয়া আছে এটাই থাক , বরং এই টাকা দিয়ে আমাদের নিজ নিজ উপজেলার ৫০ জন ভিক্ষুককে স্থায়ী পুনর্বাসন করবো ? অবশ্য এটাতো খলিফা হারুন অর রশিদের জামানা নয়? আমাদের কেমন জানি সন্দেহ হচ্ছে , জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে অর্থ মন্ত্রনালয়ে এই প্রস্তাব এসেছে, তা হয়তো জনপ্রশাসন মন্ত্রী জানেননই না। অতএব সাধু সাবধান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 4 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 4 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 6 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 6 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »