হোম
আইন-বিচার

রাস্তার মাঝে ঘর নির্মান, যাতায়াত বন্ধ, এলাকাবাসীর  মানববন্ধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

ধুনট বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের সরকারি রাস্তার মাঝে গোয়ালঘর নির্মান করায় যাতায়াত সহ রাস্তাটির পাকাকরণ কাজ বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের ১০/১২টি গ্রামের হাজারো পরিবারকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই সরকারি রাস্তার মাঝ থেকে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সোমবার (২৮ আগস্ট) বিকেলে শতাধিক গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

জানাগেছে, নকশা অনুযায়ি হটিয়ারপাড়া গ্রামের মাঝ দিয়ে চাপড়া গ্রাম পর্যন্ত একটি কাঁচা রাস্তা রয়েছে। সম্প্রতি ধুনট এলজিইডির বাস্তবায়নে রাস্তটির পাকাকরণের কাজ শুরু হয়েছে। কিন্তু গত কয়েক মাস আগে হটিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশের বাসিন্দা মৃত ময়েজ উদ্দিনের ছেলে ইমদাদ আলী সরকারি ওই রাস্তার মাঝে বেড়া দিয়ে একটি গোয়ালঘর নির্মান করে। একারনে জোড়শিমুল, হটিয়ারপাড়া, চাপড়া, ঝিনাই, চিকাশী ও পারলক্ষিপুর সহ ১০/১২টি গ্রামের হাজারো পরিবারের যাতায়াত বন্ধ হয়ে গেছে। তাই সরকারি ওই রাস্তার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সোমবার বিকেলে শতাধিক গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এবিষয়ে হটিয়ারপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, যুগ যুগ ধরে এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে আসছে। সম্প্রতি ওই রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হয়েছে। কিন্তু তিন মাস আগে হটিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশের বাসিন্দা মৃত ময়েজ উদ্দিনের ছেলে ইমদাদ আলী সরকারি ওই রাস্তার মাঝখানে গোয়ালঘর নির্মান করেন। একারনে রাস্তাটির নির্মান কাজ ও যাতায়াত বন্ধ হয়ে গেছে। একারনে প্রায় ১০/১২টি গ্রামের হাজারো মানুষকে প্রতিদিন চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি আরো জানান, এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং জনপ্রতিনিধি সহ রাজনৈতিক ব্যক্তিবর্গকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখনও এবিষয়ে কোন সমাধান না হওয়ায় স্থানীয় এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

তবে সরকারি রাস্তায় অবৈধভাবে স্থপনা নির্র্মান করার বিষয়ে হটিয়ারপাড়া গ্রামের বাসিন্দা ইমদাদ আলীর বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বিষয়ে গ্রামবাসী জানান, তিনি সরকারি রাস্তার মাঝে ঘর নির্মাণের পর থেকেই তিনি এলাকায় থাকেন না।

এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জানে আলম বলেন, সরকারি রাস্তার মাঝে কেউ ঘর নির্মান বা যাতায়াত বন্ধ করলে তা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের রাস্তার মাঝে ঘর নির্মান করায় রাস্তা পাকাকরণ সহ যাতায়াত বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের ১০/১২টি গ্রামের হাজারো পরিবারকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এরই প্রতিবাদে সোমবার মানববন্ধন করেছে শতাধিক গ্রামবাসী।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 8 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 8 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 8 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 13 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 14 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 23 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক