admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ
মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে, এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক বিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার।
বিশেষ অভিযান পরিচালনা করা কালে ২১/০৮/২০২৩ ৫টা ৫০ মিনিটে সিরাজগঞ্জ থানাধীন পৌরসভাস্থ বাজার স্টেশন সংলগ্ন সম্পা সুইটস্ এন্ড কনফেকশনারী সামনে পাকা রাস্তার উপর হতে দুই জন আসামী গ্রেফতার করেন গ্রেফতারকৃত আসামী ১।লালপুর থানাধীন মনিহার গ্রামের মোঃ শহিদুল ইসলাম ছেলে মোঃ ইমন আলী (২০)২।লালপুর থানাধীন রামকৃষ্ণপুর গ্রামের মোঃ শাহাদত হোসেনের ছেলে মোঃ শামীম আহম্মেদ জেলা- নাটোরদ্বয়ের হেফাজত হইতে সর্বমোট (৩০০+২০০)=৫০০ (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মাদক মামলা রুজু করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন।