হোম
অর্থনীতি

সম্পদের শীর্ষে ইসলামী, তলানিতে আইসিবি ইসলামী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০১৯ ৫:৫৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

অর্থনীতিবিদরা বলছেন, বর্তমানে দেশের ব্যাংক খাত নানাবিধ সংকটের মধ্যে রয়েছে। প্রতিনিয়ত খেলাপি ঋণ বাড়ছে। তারপরও ব্যাংকই অর্থনীতির মূল ভিত্তি। যেকোনো প্রতিষ্ঠানের থেকে ব্যাংকের আর্থিক অবস্থা শক্তিশালী। সংকটের মধ্যেও ব্যাংকগুলোর সম্পদের পরিমাণ বাড়া ভালো লক্ষণ।

নিয়ম অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে প্রতি তিন মাস পরপর আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হয়। এরই আলোকে তালিকাভুক্ত ৩০টি ব্যাংক চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিক শেষে জানুয়ারি-জুন সময়ের প্রতিবেদনও প্রকাশ করেছে। যা নিয়ম অনুযায়ী স্টক এক্সচেঞ্জেও পাঠিয়েছে প্রতিষ্ঠানগুলো।

ব্যাংকগুলোর পাঠানো তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনশেষে সম্পদের দিক থেকে সবর ওপরে রয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির সম্পদের পরিমাণ এক লাখ পাঁচ হাজার ৯৩৬ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। ২০১৮ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির সম্পদের পরিমাণ ছিল ৯৯ হাজার ৭৯৫ কোটি ৯৩ লাখ তিন হাজার টাকা। অর্থাৎ ছয় মাসে ব্যাংকটির সম্পদের পরিমাণ বেড়েছে ছয় হাজার ১৪০ কোটি ৭০ লাখ ৭৭ হাজার টাকা।

তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সম্পদের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে পূবলী ব্যাংক। প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ ৪৪ হাজার ৩৭০ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার টাকা। ২০১৮ সালের ডিসেম্বর শেষে তাদের সম্পদের পরিমাণ ছিল ৪১ হাজার ২২ কোটি ৫৬ লাখ ৯৩ হাজার টাকা। এ হিসাবে চলতি বছরের ছয় মাসে ব্যাংকটির সম্পদের পরিমাণ বেড়েছে তিন হাজার ৪৪৮ কোটি এক লাখ ৫১ হাজার টাকা।

এর পরেই রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ ৪৩ হাজার ৪৫১ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। ২০১৮ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির সম্পদের পরিমাণ ছিল ৪০ হাজার ২৯৬ কোটি ১৫ লাখ ১২ হাজার টাকা। এ হিসাবে ছয় মাসে ব্যাংকটির সম্পদের পরিমাণ বেড়েছে তিন হাজার ১৫৫ কোটি ১৮ লাখ ৭৮ হাজার টাকা।

৪০ হাজার কোটি টাকার ওপরে সম্পদ থাকা ব্যাংকের তালিকায় আরও রয়েছে সাউথইস্ট ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এর মধ্যে চলতি বছরের জুনশেষে সাউথইস্ট ব্যাংকের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ১৮০ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকা, যা ২০১৮ সালের ডিসেম্বর-শেষে ছিল ৩৮ হাজার ১৫৭ কোটি ৫৬ লাখ ৭৮ হাজার টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সম্পদ আছে ৪০ হাজার ২৪২ কোটি ৬০ লাখ ২৮ হাজার টাকা, যা ২০১৮ সাল-শেষে ছিল ৩৭ হাজার ২১৮ কোটি ৩৩ লাখ ১৯ হাজার টাকা।

সম্পদের দিক থেকে শীর্ষে থাকা ব্যাংকগুলোর মতো অন্য ব্যাংকগুলোরও চলতি বছরের ছয় মাসে সম্পদের পরিমাণ বেড়েছে। এমনকি এ তালিকায় রয়েছে লোকসানে নিমজ্জিত আইসিবি ইসলামী ব্যাংকও। চলতি বছরের জুনশেষে লোকসানি এ ব্যাংকের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ১৬৩ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকা। ২০১৮ সালের ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির সম্পদ ছিল এক হাজার ১৪২ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার টাকা। অর্থাৎ ব্যবসায় লোকসান করলেও চলতি বছরের ছয় মাসে ব্যাংকটির সম্পদ বেড়েছে ২০ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার টাকা।

ডিএসইর এক সদস্য নাম প্রকাশ না করে বলেন, আমাদের পুঁজিবাজারে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একসময় ব্যাংক এ বাজারের প্রাণ হিসেবে বিবেচিত হতো। পর্যায়ক্রমে ব্যাংকের অবদান কিছুটা কমেছে। কিন্তু এখনও পুঁজিবাজারের উত্থান-পতনে ব্যাংক গুরত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাংক খাতের শেয়ারের দাম বাড়লে অটোমেটিক বাজার ঊর্ধ্বমুখী হয়।

তিনি আরও বলেন, বর্তমানে পুঁজিবাজারে যে দুরবস্থা বিরাজ করছে সেজন্য ব্যাংক খাতই দায়ী। নানা অনিয়মে জড়িত বেশির ভাগ ব্যাংক বিনিয়োগকারীদের কয়েক বছর ধরে ভালো লভ্যাংশ দিতে পারছে না। ব্যাংকের সম্পদ বাড়ছে, ভালো কথা। কিন্তু এতে বিনিয়োগকারীদের লাভ কী? সম্পদ বাড়ানোর পাশাপাশি যদি ব্যাংক শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দিত তাহলে বিনিয়োগকারীদের পাশাপাশি পুঁজিবাজারও উপকৃত হতো।

তালিকাভুক্ত ব্যাংকগুলোর সম্পদের চিত্র-

ব্যাংকের নাম মোট সম্পদ
২০১৯ সালের জুন ২০১৮ সালের ডিসেম্বর
এক্সিম ব্যাংক ৩৯২৩৩,৭২,৪০,৮৭৯ ৩৭১৫১,০০,৬৭,৫০৫
আইএফআইসি ব্যাংক ৩০৪২০,১১,৪০,৫৬৯ ২৮৬৫২,৮৭,৮৫,০৫২
আইসিবি ইসলামী ব্যাংক ১১৬৩,৭২,৯২,৪৫৩ ১১৪২,৯৬,৯৬,৮৭২
ব্র্যাক ব্যাংক ৩৮৩১৯,০২,২৮,৪৮৯ ৩৫৮০০,৪৬,২৬,০৮৩
এবি ব্যাংক ৩৩৯১৭,৮০,৫৩,৫৭৫ ৩২,৫১৫,৩৮,২৩,৬৭২
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ৪০২৪২,৬০,২৮,৩৮২ ৩৭২১৮,৩৩,১৯,৯৬৬
উত্তরা ব্যাংক ১৮৪০৩,৮০,৫২,৭৫৮ ১৮৯৯৪,৯৩,৬১,৮৩৩
ট্রাস্ট ব্যাংক ২৮৯৫০,৭৯,০৩,২৬২ ২৬১০৭,৬৪,০০,১২৬
সাউথইস্ট ব্যাংক ৪১১৮০,৪৭,৮৪,২২২ ৩৮১৫৭,৫৬,৭৮,৮৮০
প্রিমিয়ার ব্যাংক ২২৯৪৫,৯২,০২,৯৬৩ ২১৬৮০,৯৮,৮১,০৬০
শাহজালাল ইসলামী ব্যাংক ২৬৫১২,৩৮,৫৮,২৭৪ ২৪৬৭৪,৫৩,০০,৩৫৩
দি সিটি ব্যাংক ৩৪৯৮০,৩৩,৩২,১৮৯ ৩২৬৯৪,০৪,৩৮,৭৮২
এনসিসি ব্যাংক ২৫৫৪২,১৮,১৫,৪৯৫ ২৪১৯৯,৫৪,১২,৪৫৩
প্রাইম ব্যাংক ৩১০৫৯,২৪,৯৭,৭৯২ ২৯৫০১,১৩,২৫,২০৫
ওয়ান ব্যাংক ২৮২৮৬,৪৬,১৩,০৮০ ২৬৬১৭,০৯,৪৪,৭৯৪
ইস্টার্ন ব্যাংক ৩১৩৩৮,৬০,২৫,৫৭০ ২৮৫৫০,০০,৬৯,৯৪৭
ন্যাশনাল ব্যাংক ৪৩২১৬,৯০,৫৬,৩১৩ ৪০৭০৭,৫৫,৫০,১৮৩
আল-আরাফাহ ব্যাংক ৩৬৪৪৩,১৪,৬০,০৪৪ ৩৩৮৪৬,৫২,৯৫,২১২
ডাচ্‌-বাংলা ব্যাংক ৩৬৮৬৯,৬৮,২৬,৪৬৯ ৩৪৬৪৬,৮৭,৯০,৯৬৯
যমুনা ব্যাংক ২৪৩২৪,৯৭,৯৮,১৪৪ ২২৫৫৪,০০,৮৫,৬৮৮
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৪৩৪৫১,৩৩,৯০,১০৯ ৪০২৯৬,১৫,১২,৮৯২
ইসলামী ব্যাংক ১০৫৯৩৬,৬৩,৮০,৭৬৪ ৯৯৭৯৫,৯৩,০৩,০৫০
ঢাকা ব্যাংক ২৯০৪৩,৬৩,০২,৮৯৩ ২৭৫৩৯,৭০,২৫,৩২৫
মার্কেন্টাইল ব্যাংক ৩০৯৯০,১৩,০৩,৬৯৭ ২৯২৭৪,৪২,৬৪,৬০১
স্যোশাল ইসলামী ব্যাংক ৩২৩৬৪,৩৬,৯৪,২৫৯ ৩০৭৪০,২৮,৫৫,৩১১
স্ট্যান্ডার্ড ব্যাংক ২১৮৬৮,৭৮,৮২,৫৭৭ ১৯৭১৪,৮০,৬৫,৮৮৭
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ২৪৫১৭,২৭,৮৪,৮২৬ ২২২৪৪,৪৮,৯৭,৮৫০
পূবালী ব্যাংক ৪৪৩৭০,৫৮,৪৪,৬৫৫ ৪১০২২,৫৬,৯৩,১৪৯
ব্যাংক এশিয়া ৩২৮২২,৯৩,১২,০২৯ ৩০৯২২,৭৮,৭০,৬৫৮

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 18 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 18 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক