admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিকান্দিতে জুয়া খেলাসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
০৪ঠ আগস্ট(শুক্রবার) দিবাগত রাতে বগুড়ার সারিয়াকান্দি থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫ জনক গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন-১/মোঃ গাথলু মিয়া (৫২),পিতা-মৃত মন্তেজার মন্ডল সাং শামপুর, থানা সোনাতলা,২/ পল্লব মিয়া(৪০), পিতা- মৃত হায়দার আলী, স্হায়ী সাং জহুরুল নগর থানা- বগুড়া সদর, ৩/ সুমন ইসলাম(৩০), পিতা-শামসুল হক সাং হামছাপুর ধনুট মোড়, ৪/রুবেল আহম্মেদ (৩৩), পিতা-মৃত জহুরুল ইসলাম, সাংদড়িখাগা উভয় থানা শেরপুর জেলা বগুড়াগণকে জুয়া খেলা অবস্হায় গ্রেফতার করা হয়।
এছাড়াও ফৌঃকাঃবিঃ ১৫১ ধারায় আসামী ৫/শাফিউল্লাহ সাজু(৪৫), পিতা-মৃত কমর উদ্দিন প্রামাণিক সাং কুবতলা পশ্চিমপাড়া, থানা- সারিয়াকান্দি জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়েছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি)রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন,জুয়াখেলাসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আজ শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্ত।