হোম
আইন-বিচার

চট্রগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে ১৭৯ মেট্রিক টন চোরাই ভিটুমিন সহ আটক-৪

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

এম ডি বাবুল, সি:বিশেষ প্রতিনিধি: র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন সোনাইমুরী ফকিরহাট এলাকায় জনৈক নিজাম উদ্দিন এবং আকবর আলীর জায়গায় কতিপয় ব্যক্তি অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চোরাই বিটুমিন মজুদ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১ আগষ্ট ২০২৩ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রামের একটি বিশেষ আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ দিদারুল ইসলাম (৩৫), পিতা-আবদুল খালেক ভূইয়াঁ, সাং-উত্তর কুশুল্লা, থানা-দাঁগনভূইয়া, জেলা-ফেনী, বর্তমানে-ফকিরহাট,থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ দেলোয়ার হোসেন খান (৪২), পিতা-মৃত মোঃ হোসেন খান, সাং-পশ্চিম দিঘলী, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর, বর্তমানে-ফকিরহাট, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম,

৩। কবির (৪২), পিতা-মৃত আবদুল মান্নান, সাং-আলগী, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি, বর্তমানে-ছোট কুমিরা, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম এবং ৪। মোঃ তাজুল ইসলাম (৬১), পিতা-মৃত আবুল হোসেন, সাং-কালিগাপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বর্তমানে-কদমতলী, থানা-সদরঘাট, চট্টগ্রাম মহানগরী’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজ মুখে স্বীকার করে যে, পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নিয়মি অভ্যাসগতভাবে বিভিন্ন মাধ্যমে অবৈধ উপায়ে বিটুমিন ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে এবং পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে বলে অকপটে স্বীকার করে।

বর্ণিত স্থান হতে জব্দকৃত বিটুমিন তাদের হেফাজতে রাখার ও ক্রয়-বিক্রয় করার বিষয়ে জানতে চাইলে গ্রেফতারকৃত আসামীগণ বৈধ কোন কাগজপত্র চালান দেখাতে পারেনি। এসময় আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের হেফাজত থাকা ৮৫৪টি ড্রাম এবং ০২টি ড্রাম ট্রাক হতে সর্বমোট ১৭৯ মেট্রিক টন চোরাই বিটুমিন এবং বিটুমিন পরিবহনে ব্যবহৃত ০১টি কভার্ড ভ্যান জব্দসহ আসামীদের গ্রেফতার করা হয়। জব্দকৃত চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ০১ কোটি ২০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে চুরি করা বিটুমিন কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয় করে আসছিল। উল্লেখ্য যে, র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক গত ০৩ জানুয়ারী ২০২২ইং তারিখ একই গ্রæপের চোরাই বিটুমিন চক্রের সক্রিয় ০৩ সদস্যকে চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন বাংলা বাজার এলাকা থেকে প্রায় ১৬ হাজার লিটার চোরাই বিটুমিনসহ আটক এবং গত ০২ জুন ২০২৩ইং একই গ্রæপের চোরাই বিটুমিন চক্রের ০১ একজন সক্রিয় সদস্যকে ৫৩ মেট্রিক টন বিটুমিনসহ সীতাকুন্ড থানাধীন দক্ষিণ সোনাইছড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে একটি তেলের ডিপো থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামাত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 22 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 22 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 2 days আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক