হোম
আইন-বিচার

কুড়িগ্রামে বিয়ের দাবীতে পরকীয়া প্রেমিকের বাড়ীতে অবস্থান করছেন এক সন্তানের জননী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

রতি কান্ত রায়,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের দাবীতে পরকীয়া প্রেমিকের বাড়ীতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন এক সন্তানের জননী এক গৃহবধূ।মঙ্গলবার ১৮ জুলাই সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি বানিয়াটারী গ্রামে প্রেমিকের শয়ন ঘরে তাকে অবস্থান করতে দেখা যায়।

জানা গেছে, ওই গ্রামের অজয় রায় ( বিদেশী)’র অনার্স পড়ুয়া ছেলে বিকাশ চন্দ্রের (২৮) সাথে প্রতিবেশী সুবোধ চন্দ্রের স্ত্রী এক সন্তানের জননী চন্দনা রাণীর সাত বছর ধরে পরকীয়া প্রেম চলছিল। প্রেমের এক পর্যায়ে গত বৃহস্পতিবার রাতে বিকাশ স্বামীর অনুপস্থিতিতে চন্দনার ঘরে যায়।

সেখানে আপত্তিকর অবস্থায় পরিবারের লোকজন তাকে আটক করে। এক পর্যায়ে কৌশলে সেখান থেকে পালিয়ে আসে বিকাশ। পরের দিন চন্দনার স্বামী সুবোধ বাড়ীতে ফিরে ঘটনা শুনে স্ত্রীকে বাড়ী থেকে বের করে দেয় এবং তাকে নিয়ে আর সংসার করবে না বলে জানিয়ে দেন।

উপায়ন্তর না দেখে শুক্রবার ১৪ জুলাই দুপুরে চন্দনা বিকাশের বাড়ীতে বিয়ের দাবীতে অবস্থান নেয়। অবস্থা বেগতিক দেখে বাড়ী থেকে সটকে পড়ে বিকাশ। চন্দনা রানী জানান, আট বছর আগে সুবোধের সাথে আমার বিয়ে হয়।

বিয়ের ছয় মাস পর আমার স্বামীর মামাত ভাই বিকাশ আমাকে ফুসলিয়ে আমার সাথে দৈহিক মেলামেশা করে। তখন থেকে প্রায়ই সে আমার স্বামীর অনুপস্থিতিতে আমার সাথে দৈহিক মেলামেশা করতো।

গত বৃহস্পতিবার রাতে আমার শাশুড়ী ও বাড়ীর লোকজন তাকে আমার ঘরে আপত্তিকর অবস্থায় আটক করে। আমার স্বামী বিষয়টি জানার পর আমাকে বাড়ী থেকে বের করে দিয়েছেন। বিকাশ আমাকে বিয়ে না করলে আত্নহত্যা ছাড়া আমার আর কোন উপায় থাকবে না।

এ প্রসঙ্গে প্রেমিক বিকাশ চন্দ্র রায়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারপর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।তবে বিকাশের মা প্রতিমা রাণী জানান, চন্দনা সম্পর্কে আমার ভাগিনা বউ। সে আমাদের বাড়ীতে পাঁচ দিন ধরে আছে। আমার ছেলে বাড়ীতে নাই। তাদের মধ্যে সম্পর্ক আছে কিনা জানিনা।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটির সাথে আমি কথা বলেছি।সে বলেছে, বিকাশ আমাকে বিয়ে না করলে আমি আত্নহত্যা করবো। আমরা ছেলে ও তার পরিবারকে বোঝানোর চেষ্টা করছি। মনে হয় সমাধান হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 24 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক