হোম
অপরাধ

বরগুনার যুবলীগ নেতার পুকুরে পাওয়া গেল চুরি যাওয়া ড্রেজার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত  বরগুনার যুবলীগ নেতার পুকুরে মিলল চুরি যাওয়া ড্রেজার, বরগুনার তালতলী উপজেলার এক যুবলীগ নেতার বাড়ির পুকুর থেকে পটুয়াখালীর কলাপাড়া পায়রা বন্দর থেকে চুরি হওয়া ২২ লাখ টাকা মূল্যের ড্রেজারের মেশিন ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। ওই চুরির ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন জড়িত বলে পুলিশ নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে উপজেলার তালুকদারপাড়া এলাকার ওই সাবেক ছাত্রলীগ নেতার বাড়ির পুকুর থেকে চুরি যাওয়া ড্রেজারের টুকরো টুকরো অংশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১০ জুলাই) পটুয়াখালী জেলার কলাপাড়া পায়রা বন্দর থেকে ২২ লাখ টাকা মূল্যের একটি ইয়া মোহাম্মাদ নামের ড্রেজার চুরি হয়। ওই ড্রেজারের মালিক খান মো. রাশেদ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন মঙ্গলবার (১১ জুলাই) কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার (১২ জুলাই) সকালে খোঁজ পাওয়া যায়, তালতলী উপজেলার চড়পাড়া গাজির খেয়াঘাটের পূর্ব দিকে কিছু লোক ড্রেজারটি নিয়ে গেছেন। ওই সময় কলাপাড়া থানার পুলিশ ড্রেজারের সন্ধান পেয়ে উদ্ধার করতে গিয়ে দেখতে পায় চুরি যাওয়া ড্রেজারটি টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে ও ড্রেজারের বিভিন্ন অংশ বিক্রি এবং পুকুর ও ডোবার পানিতে ফেলে রাখা হয়েছে।

ওই দিন (১২ জুলাই) দুপুরে ড্রেজার চুরির ঘটনায় কলাপাড়া থানায় আটজনের নাম উল্লেখ করে ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।মামলায় আসামি করা হয়েছে তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা তানভীর হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক আরিফ এবং কড়ইবাড়িয়া ইউনিয়নের যুবলীগ নেতা নাজমুল।
ওই দিন বিকালে পুলিশ চুরি যাওয়া ড্রেজারের বাকি মালামাল উদ্ধারের জন্য তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা তানভীর হোসেন জয়ের বাড়িতে অভিযান চালিয়ে পুকুর ও বিভিন্ন ডোবা থেকে ড্রেজারের বড় একটি ইঞ্জিন ও যন্ত্রাংশ উদ্ধার করেন।

ওই বিষয়ে জানতে বড়বগী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা তানভীর হোসেন জয় ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাদের দুজনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে তাদের পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তারা। চুরি যাওয়া ইয়া মোহাম্মাদ ড্রেজারের মালিক খান মো. রাশেদ মুঠোফোনে বলেন, আমার চুরি হওয়া ২২ লাখ টাকা মূল্যের ড্রেজারটি টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে। পুলিশ ড্রেজারের কিছু অংশ উদ্ধার করলেও এখনো দুটি বড় ইঞ্জিন উদ্ধার হয়নি। আমার জীবনের সম্বলটুকুর আজ এই অবস্থা বলেই কেঁদে দেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. হুমায়ূন বলেন, মামলা হওয়ার পরে বড়বগী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা তানভীর হোসেন জয়ের বাড়ির পুকুর ও ডোবা থেকে চুরি যাওয়া ড্রেজারের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। তবে তিনি মামলার তদন্তের স্বার্থে সকল আসামিদের নাম প্রকাশ করেননি। ওই বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, যেহেতু মালামাল আমার থানার ভেতরে উদ্ধার করা হয়েছে, সেজন্য কলাপাড়া থানার পুলিশকে সকল প্রকার সহযোগিতা করা হয়েছে। মামলাটি কলাপাড়া থানা পুলিশ তদন্ত করবেন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 3 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 4 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 10 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 21 hours আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 21 hours আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 22 hours আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 23 hours আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক