admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ: ঠাকুরগাঁও জেলায় শ্লীলতাহানী ও গর্ভপাত ঘটনানো ও জমি সংক্রান্ত মারপিটের অভিযোগে মামলা দায়ের করা হয়। গত ২২ জুন ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম পারপুগী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য সইফুল ইসলাম বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ১১ জনের বিরুদ্ধে একটি মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৮ জুন ঠাকুরগাঁও সদর উপজেলার পারপূগী মৌজার সি,এস-৪ ও এস,এ-৬ নং খতিয়াভুক্ত ১ হাজার ১১৫ ও ১ হাজার ১১৬ নং দাগে মোট ৬৩ শতক জমি সইফুল ইসলাম দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছেন।
এ অবস্থায় উল্লেখিত জমি নিয়ে একই গ্রামের মনজুর আলম (২৮) গনের সাথে বিরোধের সৃষ্টি হয়। এ অবস্থায় বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সরনাপন্ন হলে সরেজমিনে সার্ভেয়ার দিয়ে জমি মাপযোগের জন্য ১৮ জুন দিন ঠিক করা হয়। ঘটনার দিন সার্ভেয়ারের মাপযোগের পর সইফুল ইসলামের লোকজন সীমানা খুটি দিতে গেলে ঐ গ্রামের মনজুর আলম (২৮), জসিম (২৬), মো: মন্টু (৩০), ইউনুস আলী ওরফে ডন (৩৫), রুস্তম আলী (২৫), মো: রস্তুম (৩০), ফরিদ (৩০), নুর আলম (২০), বেলী আক্তার (২৫), মরিয়ম (২৫), নুরুফা বেগম (৪০) গন হামলা চালিয়ে মারপিট শুরু করে। তারা হত্যার উদ্দেশ্যে পুরুষ সদস্যদের মারপিট করে নারীদের শ্লীলতাহানী ঘটায়। এ সময় সইফুল ইসলামের অন্ত:স্বত্তা স্ত্রী মোছা সুরভি বেগম এগিয়ে এলে তার পেটেও লাথি মেরে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে মোছা: সুরভীর আলটাসনোগ্রাফীর মাধ্যমে চিকিৎসকেরা জানিয়েছেন তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। পুলিশ অবগত রয়েছে যে, এ মামলার বেশিরভাগ আসামী এর আগেও মানুষের জমিতে অনধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মারপিট, নারীদের শ্লিলতাহানীর ঘটনা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।