admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার(৫ জুলাই) দিবাগত রাতে সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-সারিয়াকান্দি থানাধীন চর গোসাইবাড়ী গ্রামের ইসমাইল ফকিরের ছেলে ১/ রাজু ওরফে হাবলু(২৩) কে দেশীয় অস্ত্র ধারালো ১টি বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে পুলিশ।
অপর দিকে একই থানার ধাপ (ফকিরপাড়া)’র মৃত-নুরুল ইসলামের ছেলে ২/ শাহীন আলম(৩৮) কে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও ৩/ মোঃ মেহেদী হাসান সনি (৩২) পিতা-পিন্টু মিয়া সাং কাদিরগঞ্জ দড়িয়ারবোন, থানা-বোয়ালিয়া জেলা- রাজশাহী ৪/ আহম্মেদ শাকিল ওসমান(২৮) পিতা-মিঠু মন্ডল সাং-সারিয়াকান্দি(মন্ডলবাড়ী) থানা-সারিয়াকান্দি জেলা-বগুড়া ৫/মোছাঃ শাপলা আক্তার নিশি(২৮) সাং-ফুলবাড়ী ( দক্ষিণপাড়া) বগুড়া সদর ৬/ উম্মে সোহানা খাতুন তানিয়া(২৪) পিতা- আবু তাহের প্রধান সাং শ্রীমুখ কেশবপুর ইউপি-শিবপুর থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধাদ্বয়কে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে পৃথক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। ফৌঃ কঃবিঃ-১৫১ ধারায় ৭/ জিহাদ হোসেন আকাশ(২০) পিতা-রাশিদুল ইসলাম রাশ্ত,সাং-রামনগর থানা সারিয়াকান্দি ৮/ ইমরান সরদার (২৭) পিতা- ওমর আলী সাং-দীঘলকান্দি ৯/ রাজ্জাক (২৫) পিতা- বাদশা প্রামাণিক সাং-শ্যামপুর থানা-সোনাতলা জেলা বগুড়াগনকে গ্রেফতার করা হয়।
এ ছাড়াও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি ১০/দুলাল প্রামাণিক পিতা-শাহ আলম সাং-চর গোসাইবাড়ী, থানা- সারিয়াকান্দি জেলা বগুড়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্ত্তী।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।