admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুন, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টর: বগুড়ায় র্যাবের অভিযানে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে সদরের মাটিডালি বিমান মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই দুইজন হলো – লালমনিরহাটের আদিতমারী থানার দুর্গাপুরের মৃত আজাহার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪০) এবং একই এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে ফিরোজ ইসলাম (২২) ।
সোমবার সকাল ৮ টার দিকে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপে মাদক পরিবহন করা হচ্ছে ৷ তখন সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় র্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ও ২ সীমকার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও পিকআপটি জব্দ করে র্যাব।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরেই আসামীরা বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।