হোম
অপরাধ

পঞ্চগড় তেঁতুলিয়ায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ জুন, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড় তেঁতুলিয়ায় দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধের জের ধরে শিশুকে ব্যবহার করে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি অভিযোগ উঠেছে। নিজের মেয়েকে মারধরে করে তা প্রতিপক্ষকে ফাঁসাতে এমন নাটক করা হয়েছে বলে অভিযোগ হারেজ নামের এক ব্যক্তির। তিনি উপজেলার সদর ইউনিয়নের মাথাফাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
হারেশের অভিযোগ, জয়নাল সম্পর্কে আমার চা হবেন। তার সাথে দীর্ঘদিন ধরে জমাজমি বিরোধ চলে আসছে। সে বিরোধের জের ধরে গত ২০ মে তারিখে সে অভিযোগ করে আমরা তার ৬ বছরের মেয়ে কাজল মনিকে মারধর করে জখম করেছি।

অথচ তা মিথ্যা ও বানোয়াট। কারণ ওইদিন আমি বাড়িতে ছিলাম না। তারপরের দিন সন্ধ্যার দিকে আমি বাড়ি থেকে সাইকেল চালিয়ে চৌরাস্তা বাজারের যাওয়ার পথে তেঁতুলিয়া সরকারি কলেজের নিকটস্থ স্থানে দলবল নিয়ে আমাকে আটকাতে চেষ্টা করে।

বিষয়টি বুঝতে পেরে দ্রুত চৌরাস্তা বাজারে পৌছালে তার কিছুক্ষণ পর আমাকে বাজারেই দেখে নেয়ার হুমকি প্রদর্শন করে। সে নিজের মেয়েকে বেদম মারপিট করে পিঠে রক্ত জমাট দাগ সৃষ্টি করে তা মোবাইলে ছবি তুলে তা জমাজমির সংক্রান্ত বিরোধীয় ব্যক্তিদের নামে মিথ্যা নারী ও শিশু নির্যাতন মামলা দিতে পরিষদ, থানায় ছুটোছুটি করছে। একটি মিথ্যে ঘটনা সাজিয়ে আমাদের ভোগান্তিতে ফেলেছেন। ঘটনাটির সঠিক তদন্ত কামনা করছি। যদি আমি ও আমরা দোষী হই তা মেনে নিতে রাজি। কিন্তু মিথ্যে অপবাদ অসহ্যকর হয়ে পড়েছে।

হারেজের বাবা আব্দুর রশিদ জানান, জয়নাল আমার চাচা হবেন। যদিও বয়সে আমি বড়। এক সময় এক বাড়িতেই থাকতাম আমরা। পরে আলাদা জায়গায় বাড়ি করেছি। ঘটনাটি জমাজমি নিয়ে। আমাদের জমিতে আমগাছ, সে আমগাছের ডাল ও গোড়া কাটে জয়নাল। বাঁধা দিলে তারা স্বামী-স্ত্রী মিলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তেড়ে আসে। এ পরিস্থিতি চলছে দীর্ঘদিন ধরে। সেদিনের ঘটনাটি একেবারেই মিথ্যা ও সাজানো।

বিষয়টি সরেজমিনে জানতে মাথাফাটা গ্রামে গেলে, প্রতিবেশি লোকজনের সাথে কথা বললে তারা জানান, শিশুকে হারেজের পরিবার মারধর করে জখম করেছে তা তারা জানেন না। তবে তারা সম্পর্কে চা-ভাতিজা। জমিজমা সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। ঘটনাটি জমি সংক্রান্ত। বিষয়টি সঠিক তদন্ত করে দুই পরিবারের মধ্যকার বিরোধ নিস্পত্তি করা উচিত।
তবে জয়নালের অভিযোগ, আমার মেয়ে ছয় বছরের মেয়ে কাজল মনিকে মারধর করে জখম করেছে হারেজ। পারিবারিক বিরোধের জের ধরে গত মে মাসের ২০ তারিখে হারেজ ও তার স্ত্রী আয়শা আমার শিশুকন্যাকে আমের ডাল দিয়ে মেরে জখম করে গুরুতর আহত করে। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। এর বিচার চেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধির কাছে গিয়েছিলাম। ৫জনকে আসামী করে থানায় অভিযোগ করেছি। কোন বিচার পাচ্ছি না। বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি।

তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান,বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বিষয়টির ব্যবহারে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মনসুর আলী জানান, ভ্যানচালক জয়নালের সাথে তার ভাতিজার হারেজের পারিবারিক দ্ব›দ্ব আছে। এ নিয়ে তারা দুজনেই পরিষদে বিচারের জন্য এসেছে। গত ৪/৫ দিন আগে জয়নালের শিশুকন্যার একটি মারপিটের ছবি আমাকে দেখিয়েছে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে রংপুরে চিকিৎসা নিতে যাওয়ায় বিষয়টি তৎক্ষণাত শালীস মিমাংসা করতে পারিনি। যতদ্রুত সম্ভব পারিবারিক শালিসে বসে আপোস নিস্পত্তি করে দেব।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 10 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 10 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 16 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক