হোম
অপরাধ

লালমনিরহাটের কালীগঞ্জে বৃদ্ধা মাকে মারধর থানায় অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ মে, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ফারুক হোসাইন,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ যে সন্তানের চোখে-মুখে নিজের ভবিষ্যত দেখতেন,আজ সেই সন্তানের বিরুদ্ধে বৃদ্ধা মা আলেফজান বেগম(৬০) কে মারধর করার অভিযোগ উঠেছে আক্তার হোসেন ও মাহবুবার রহমান বাবু নামের দুই ছেলে ও বউয়ের বিরুদ্ধে। বৃদ্ধা ওই মাকে মারধরের ঘটনাটি ঘটেছে গত ২৪ এপ্রিল বিকেল সাড়ে ৪ টার দিকে। নির্যাতিত ওই বৃদ্ধা উপজেলার দলগ্রাম ইউনিয়নের হাড়ীশ্বর এলাকার আবু বকর সিদ্দিকের স্ত্রী।

এ ঘটনায় ভুক্তভোগী মা আলেফজান বেগম বাদী হয়ে ছেলে ও ছেলের বউসহ ৬ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- আক্তার হোসেন, মাহবুবার রহমান বাবু,মনির হোসেন, আবু বকর সিদ্দিক,রাশেদা বেগম এবং লিজা বেগম।

অভিযোগ সুত্রে জানা গেছে, পারিবারিক বিষয়কে কেন্দ্র করিয়া অভিযুক্তগণের সহিত দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধার বিরোধ চলছিল। উক্ত বিরোধের জেরে প্রায় সময় তার দুই ছেলে দুই পুত্রবধূসহ বৃদ্ধা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি শারীরিক নির্যাতন করিয়া আসিতেছে। এরই এক পর্যায়ে গত ২৪ এপ্রিল ছেলেরা তার বাবার কু-পরামর্শে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধার চুলের মুটি ধরে শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারেন এবং ছেলে আক্তার হোসেন বৃদ্ধা মাকে হত্যা করার উদ্দেশ্যে গলা চিপিয়া ধরে ও আরেক ছেলে লোহার রড দিয়ে মাথা বরাবর ডাং মারেন। এসময় বৃদ্ধার চিৎকারে ছেলে মুছা মিয়া আগাইয়া আসিলে তাকেও মারপিট করেন তার আত্মচিৎকারে আরেক ছেলে মোন্নাফসহ স্থানীরা ছুটে এলে তাহাদের সামনেই বৃদ্ধা মাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।
১৫ মে সকালে ওই বৃদ্ধা আলেফজান বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, দীর্ঘদিন ধরে আমার ছেলে ও তার বউরা তারা বিভিন্নভাবে নির্যাতন করছেন। ওল্টো তারাই আমার ছোট ছেলেদেরসহ বউ,মেয়ে জামাইদের আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলায় পুলিশ এসে আমার কোন কথা না শুনেই ছোট ছেলে মোন্নাফকে ধরে নিয়ে যান।

এ বিষয় অভিযুক্ত ছেলে আক্তার হোসেনের নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বৃদ্ধা মাকে মারধরের ঘটনাটি অস্বীকার করে ফোন কেটে দেন। এ বিষয় দলগ্রাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, একজন মাকে এভাবে মারধরের ঘটনা অত্যান্ত দুঃখজনক। বিষয়টি সমাধানের লক্ষে আমার কাছে উভয় পক্ষ এসেছিলেন কিন্তু আক্তার হোসেন থানায় মামলা করায় আর সমাধান করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ থানার ওসি তদন্ত হাবিবুর রহমান বলেন,থানায় মা এবং ছেলে দুজনেই অভিযোগ করেছে। তার মধ্যে ছেলে আক্তার হোসেনের মামলায় একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 3 hours আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 6 hours আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক